ভেদরগঞ্জে ১৫শ জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

সারাবাংলা

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ৯ ইউনিয়নে চলতি অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল

2026-04-16T21:22:55+00:00
2026-04-16T21:22:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভেদরগঞ্জে ১৫শ জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৫০)
খাদ্যসামগ্রী বিতরণ
X

খাদ্যসামগ্রী বিতরণ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ৯ ইউনিয়নে চলতি অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মৎস্য আহরণ নিষিদ্ধকালীন এলাকার জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ খাদ্যে সামগ্রী বিতরণ করা হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক এর  সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা মৎস্য অফিসার বিশ্বজিৎ কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভুমি কেএম রাফসান রাব্বি, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, সখিপুর থানা যুবদলের  সভাপতি মোস্তাক আহম্মেদ মাসুম বালা।

এসময়ে ভেদরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ  আল ইমরান বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল  দুই মাসে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ের জন্য উপজেলার প্রকৃত ও কার্ডধারী ১৫ হাজার জেলের মধ্য থেকে ১ হাজার ৫শ’ জেলেদের মাঝে ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, চিনি-৪ কেজি, লবণ-৪ কেজি, আলু ১৬ কেজি ও সয়াবিন ১০ লিটার করে খাদ্য সামগ্রী দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক বলেন, জেলেদের সমস্যার কথা চিন্তা করে সরকার এ খাদ্য সহায়তা দিয়েছে। যাতে ইলিশ সম্পদ রক্ষা পায়। অপর দিকে জেলেরা ভালো থাকে। এরপরেও অভাশ্রমে মাছ ধরা বন্ধ না হলে প্রশাসন কঠর আইনি পদক্ষেপ নিবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy