প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩:৪৩ পিএম (ভিজিট : ৬১)

X
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন।
জানা গেছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ তারিখে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার শরীরে ম্যালেরিয়া সনাক্ত হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুবুর রহমান। বাণিজ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগদানের আগে তিনি একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।