ধনবাড়ীতে প্রশাসনের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ধনবাড়ীর দারুস সালাম তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে ধনবাড়ী উপজেলা প্রশাসন।শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ অভিযান

2026-04-17T18:22:48+00:00
2026-04-17T18:22:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধনবাড়ীতে প্রশাসনের অভিযানে পাম্প থেকে তেল জব্দ
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ১৮২)
পাম্প থেকে তেল জব্দ
X

পাম্প থেকে তেল জব্দ

টাঙ্গাইলের ধনবাড়ীর দারুস সালাম তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে ধনবাড়ী উপজেলা প্রশাসন। 

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ নূরজাহান আক্তার সাথী।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান, ধনবাড়ী পৌরসভার কয়াপাড়া এলাকার দারুস সালাম ফিলিং স্টেশনের তেল বিক্রয়ে অনিয়ম ও তেল মুজুদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৮১ লিটার পেট্রোল ও  ৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সেই সাথে প্রতিদিন সকাল ৮ টা থেকে ট্যাগ অফিসারের উপস্থিতে সঠিকভাবে তেল বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। এধরনের অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে বঔের তিনি জানান।

ভ্রাম্যান আদালত চলাকালে ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম ছোবহান, থানার এস আই ইকবাল হোসেনসহ ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy