‘ক্যাপ্টেনস কার্ড’ পেয়ে রোমাঞ্চিত সাবেক অধিনায়করা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাবেক এবং বর্তমান অধিনায়করা এক ছাদের নিচে উপস্থিত হয়েছিলেন বৃহস্পতিবার। সাবেক অধিনায়কদের সম্মান জানাতে

2026-04-17T20:49:33+00:00
2026-04-17T20:51:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ক্যাপ্টেনস কার্ড’ পেয়ে রোমাঞ্চিত সাবেক অধিনায়করা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:৪৯ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৬ ৮:৫১ পিএম  (ভিজিট : ৩১)
দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাবেক এবং বর্তমান অধিনায়করা এক ছাদের নিচে
X

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাবেক এবং বর্তমান অধিনায়করা এক ছাদের নিচে

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাবেক এবং বর্তমান অধিনায়করা এক ছাদের নিচে উপস্থিত হয়েছিলেন বৃহস্পতিবার। সাবেক অধিনায়কদের সম্মান জানাতে এক ভিন্নধর্মী উদ্যোগ নেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান  বিবিসির অ্যাডহক কমিটি। তাদের হাতে তুলে দেওয়া হয় ‘ক্যাপ্টেনস কার্ড’।

পরে এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাবেক অধিনায়করা। এ এস এম রকিবুল হাসান বলছিলেন, ‘তামিম আমাদের এই সম্মান দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা তোমাকে নিয়ে গর্বিত। তুমি তোমার জ্ঞান ও ক্রিকেটীয় চিন্তা-ভাবনার মাধ্যমে আমাদের দেশকে সত্যিই গর্বিত করেছো। আমরা সবসময় তোমার পাশে থাকব।’

আকরাম খান বলেন, ‘আমি একটা আশা করব যে অন্য দেশে যে সংস্কৃতিটা আছে-পাকিস্তান, ভারত, শ্রীলংকায় যারা কিংবদন্তি আছেন তাদের নামে যে দর্শক গ্যালারি করা হয়। কারণ বাংলাদেশের ইতিহাসে কী করে গেছেন এটা কিন্তু পরবর্তী প্রজন্ম জানে না। আমার মনে হয় তাদের জানানোটা খুব গুরুত্বপূর্ণ। আশা করছি এই বিষয়টাও মাথায় থাকবে। আর অনেক ধন্যবাদ।’

‘তামিমকে অনেক অনেক ধন্যবাদ। আমি মনে করি যে এই প্রাপ্তিটা আমাদের ৩০-৪০ বছর আগে পাওয়া উচিত ছিল। কারণ আমাদের ক্রিকেটারদেরকে যেভাবে আমরা সম্মানিত বা সম্মান করতে পারি না বাট এবার এসে প্রথম আমরা পেলাম। এবং তামিম যেহেতু ক্রিকেট খেলেছে ওর সবকিছু জানা আছে।’

গাজী আশরাফ লিপু বলেন, ‘এটা আসলে খুব একটা ইমোশনাল একটা ব্যাপার। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উদ্যোগটিকে, বিশেষ করে তামিম ইকবালকে অভিনন্দন জানাচ্ছি এই চমৎকার একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকেও সম্মানিত করেছে বলে আমি মনে করি।’

শাহরিয়ার নাফিস বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। আমি যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অংশ, তাই এই প্রোগ্রামের সাথে আমি যুক্ত ছিলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানাতেই হয় কারণ এটা একদমই উনার ব্রেইন চাইল্ড।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy