ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের ম্যাচ নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ২০২৬ টি২০ বিশ্বকাপের একটি ম্যাচ নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় মূলত কানাডা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের

2026-04-17T21:23:08+00:00
2026-04-17T21:23:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের ম্যাচ নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ২৭)
কানাডার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।
X

কানাডার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।

ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ২০২৬ টি২০ বিশ্বকাপের একটি ম্যাচ নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় মূলত কানাডা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট সম্ভাব্য ম্যাচ ফিক্সিং নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে। একইসঙ্গে, দেশটির ক্রিকেট বোর্ড তথা ক্রিকেট কানাডার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

আর এই তদন্ত শুরু হয়েছে মূলত কানাডার রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিবিসি-তে ১০ এপ্রিল প্রচারিত একটি ৪৩ মিনিটের প্রামাণ্যচিত্রের পর। ‘করাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট’ নিয়ে প্রচারিত সেই প্রামাণ্যচিত্রে ক্রিকেট কানাডার প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, তদন্তের আওতায় থাকা ম্যাচটি হলো গ্রুপপর্বে কানাডা ও নিউজিল্যান্ডের মধ্যকার।

বিশেষভাবে নজর দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের ইনিংসের পঞ্চম ওভারে। চেন্নাইয়ের ম্যাচটিতে তখন বল করেছিলেন কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। টুর্নামেন্ট শুরুর মাত্র তিন সপ্তাহ আগে তাকে অধিনায়ক করা হয়। ওই ওভারে শুরুতেই একটি নো-বল ও একটি ওয়াইড দেওয়ার পর বাজওয়া মোট ১৫ রান দেন। পরে নিউজিল্যান্ড ১৭৪ রানের লক্ষ্য ১৫.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই সহজে তাড়া করে জয় নিশ্চিত করে। শুরুর ধাক্কার পর আর কোনো উইকেট হারায়নি তারা।

অভিযোগ ওঠার পর আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ বলেছেন, সম্প্রচারিত অনুষ্ঠানটি সম্পর্কে আকসু অবগত থাকলেও নির্দিষ্ট অভিযোগ নিয়ে মন্তব্য করা সম্ভব নয়।

তিনি আরও জানান, আইসিসির সদস্য সংস্থাগুলোর প্রশাসনিক বিষয়গুলো সংস্থাটির সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। একইসঙ্গে, খেলাটির স্বচ্ছতা রক্ষায় আকসু গোয়েন্দা কার্যক্রম, প্রতিরোধ, শিক্ষা ও তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy