চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর এমবাপের আবেগঘন প্রতিশ্রুতি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর রিয়াল মাদ্রিদ সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন এক

2026-04-17T21:48:31+00:00
2026-04-17T21:48:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর এমবাপের আবেগঘন প্রতিশ্রুতি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৪৮ পিএম   (ভিজিট : ১৮)
কিলিয়ান এমবাপে
X

কিলিয়ান এমবাপে

বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর রিয়াল মাদ্রিদ সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন এক বার্তা দিয়েছেন কিলিয়ান এমবাপে। এই পরাজয়ের যন্ত্রণা স্বীকার করলেও তিনি জোর দিয়ে বলেছেন, তার দলকে দায়িত্ব নিতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে শিগগিরই সাফল্য ফিরে আসবে বলে ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রিয়ালের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের স্বপ্ন এখনো অধরাই থেকে গেল এমবাপের জন্য। স্প্যানিশ জায়ান্টরা চ্যাম্পিয়ন্স লিগ দ্বিতীয় লেগে দারুণ লড়াই করেও ৬-৪ ব্যবধানে পিছিয়ে থেকে ছিটকে গেছে। আর শেষ বাঁশি বাজার পর দুই লেগেই গোল করা এমবাপে সোশাল মিডিয়ায় এই ফল নিয়ে হতাশা ব্যক্ত করেন। একই সঙ্গে পুরো ম্যাচ জুড়ে দলের লড়াইয়ের প্রশংসা করেছেন।

এমবাপে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম, কিন্তু এটা যথেষ্ট ছিল না। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া হতাশাজনক। কিন্তু আমাদের সামনে তাকাতে হবে। এই ধরনের হতাশা যেন আর না করতে হয়, সেজন্য আমাদের নিজেদেরকে কঠোরভাবে খতিয়ে দেখতে হবে। আমরা কখনো হাল ছাড়ব না। মাদ্রিদে ব্যর্থতা কখনো বিকল্প ছিল না, থাকবেও না। কিন্তু আমি আপনাদের একটা প্রতিশ্রুতি দিচ্ছি: আমরা আবার জিততে শুরু করব এবং খুব তাড়াতাড়ি।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy