শ্রীমঙ্গলে আলিয়াছড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নে আলিয়াছড়া খাল পুনঃখনন ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে

2026-04-17T21:55:27+00:00
2026-04-17T21:55:27+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে আলিয়াছড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৫৫ পিএম   (ভিজিট : ৩৮)
খাল পুনঃখনন কাজের উদ্বোধন
X

খাল পুনঃখনন কাজের উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নে আলিয়াছড়া খাল পুনঃখনন ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হলো।

শুক্রবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী এমপি।

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল জানান, আলিয়াছড়া খাল পুনঃখনন কাজটি অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির জন্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। খাল পুনঃখননের পূর্বে ডিজিটাল সার্ভেও সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, খাল পুনঃখননের পাশাপাশি দুই পাড়ে বাঁধাই, বৃক্ষরোপণ এবং পানি নিষ্কাশনের সুবিধার্থে আরসিসি রিং পাইপ স্থাপন করা হবে।

এ খালটি পুনঃখনন করা হলে লইয়ারকুল, আলিসারকুল, বাদেআলিশা, শাসন রাজপাড়া ও পাত্রীকুল মৌজার প্রায় চার হাজার একর জমিতে নতুন করে চাষাবাদ সম্ভব হবে। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জলাবদ্ধতার কারণে অনাবাদি থাকা এসব জমি পুনরায় চাষের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। এতে এলাকার কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, আলিয়াছড়া খালের ইনাই মিয়ার জমির নিকট থেকে চিরুয়া নদী হয়ে পাত্রিয়ার মুখ পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy