প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:১৫ পিএম (ভিজিট : ৪২)

X
সৌম্য সরকার
পাকিস্তান সিরিজের স্কোয়াডে ছিলেন, তবু সৌম্য সরকার একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন সিরিজ শুরু শুক্রবার থেকে। কিন্তু নতুন সিরিজ হলেও সৌম্য সরকারের ভাগ্যটা রয়ে গেছে ‘পুরোনোই’, এবারও সুযোগ পাননি তিনি একাদশে থাকার।
সবশেষ যে ম্যাচে খেলেছিলেন, সেই ম্যাচের সেরা খেলোয়াড় বনে গিয়েছিলেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে তার ৯১ রানের ইনিংস ম্যাচের গতিপথই পালটে দিয়েছিল। তবে এরপর থেকেই তিনি ব্রাত্য হয়ে আছেন একাদশ থেকে।
বাংলাদেশ তাদের সবশেষ ম্যাচ থেকে পরিবর্তন এনেছে একটা। মুস্তাফিজুর রহমানের নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে খেলার কথা থাকলেও তিনি নেই একাদশে। চোটের কারণে তিনি ছিটকে গেছেন। তার জায়গায় দলে ঢুকেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দলের অন্য দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
টপ অর্ডারে আছেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। এছাড়া আফিফ হোসেন পাকিস্তান সিরিজে সাকুল্যে ১৯ রান করার পরও শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পাচ্ছেন আবার।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।