হারের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন কামাভিঙ্গা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা।

2026-04-17T22:18:54+00:00
2026-04-17T22:18:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হারের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন কামাভিঙ্গা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:১৮ পিএম   (ভিজিট : ২২)
এদুয়ার্দো কামাভিঙ্গা
X

এদুয়ার্দো কামাভিঙ্গা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা। গুরুত্বপূর্ণ সময়ে মাঠ ছাড়তে হওয়ায় দলের বিদায়ে নিজের দায় স্বীকার করেছেন এই ফরাসি মিডফিল্ডার। খবর গোল ডট কমের

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে ৪-৩ ব্যবধানে হারে রিয়াল মাদ্রিদ। মিউনিখের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচের শেষ দিকে কামাভিঙ্গার লাল কার্ড রিয়ালের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হওয়ার সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তে দুই গোল আদায় করে বায়ার্ন। লুইস দিয়াজ ও মাইকেল অলিসের গোলেই সেমিফাইনাল নিশ্চিত করে জার্মান ক্লাবটি।

এই লাল কার্ডের ঘটনাটি ম্যাচ শেষে ব্যাপক আলোচনার জন্ম দেয়। স্প্যানিশ গণমাধ্যমে কামাভিঙ্গার আচরণ নিয়ে সমালোচনা করা হয় এবং বলা হয়, তার বিদায় রিয়ালের রক্ষণভাগকে দুর্বল করে দেয়।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভুল স্বীকার করে সমর্থকদের কাছে ক্ষমা চান কামাভিঙ্গা। তিনি বলেন, ‘আমি আমার ভুল মেনে নিচ্ছি। আমার দল ও সমর্থকদের কাছে দুঃখিত। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। হালা মাদ্রিদ, সবসময়।’

তবে রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া এই লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, বায়ার্নের খেলোয়াড়দের চাপের কারণেই রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়েছেন।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy