সান্তোসেই থাকছেন নেইমার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সাবেক সতীর্থ লিওনেল মেসি খেলছেন মেজর লিগ সকারের ইন্টার মিয়ামিতে। একই লিগের আরেক দল এফসি সিনসিনাটিতে যোগ দিতে

2026-04-17T22:27:52+00:00
2026-04-17T22:27:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সান্তোসেই থাকছেন নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:২৭ পিএম   (ভিজিট : ৫৩)
নেইমার জুনিয়র
X

নেইমার জুনিয়র

সাবেক সতীর্থ লিওনেল মেসি খেলছেন মেজর লিগ সকারের ইন্টার মিয়ামিতে। একই লিগের আরেক দল এফসি সিনসিনাটিতে যোগ দিতে পারেন নেইমার—এমন গুঞ্জন সম্প্রতি শোনা যাচ্ছিল। এবার এ প্রসঙ্গে নিজেই মুখ খুললেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।

নেইমার জানিয়েছেন, চলমান মৌসুম শেষ না হওয়া পর্যন্ত শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে করা চুক্তিতেই তিনি থাকতে চান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইএসপিএন এই তথ্য জানায়।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, যুক্তরাষ্ট্রের ক্লাব এফসি সিনসিনাটি আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে দলে নিতে আগ্রহী এবং তার প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক যোগাযোগও তারা করেছে। তবে এসব নিয়ে প্রতিক্রিয়ায় নেইমার বলেন, ভবিষ্যৎ ট্রান্সফার নিয়ে এখনই কিছু নিশ্চিত নয়; আপাতত তিনি সান্তোসের সঙ্গেই থাকতে চান।

মেজর লিগ সকারে খেলার সম্ভাবনা আপাতত উড়িয়ে দিয়েছেন তিনি। চোটের কারণে চলতি বছরে এখন পর্যন্ত মাত্র আটটি ম্যাচ খেলেছেন নেইমার, যেখানে তিনি চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন।

ইনজুরি থেকে ফিরে মঙ্গলবার দেপোর্তিভো রেকোলেতার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে গোলের দেখা পেয়েছেন নেইমার। তবে ম্যাচ শেষে দর্শকদের অসন্তোষের মধ্যেই মাঠ ছাড়তে গিয়ে এক সমর্থকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

পরে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, জয়-পরাজয় বা ড্র—সবই ফুটবলের অংশ, দলকে আরও উন্নত করতে কাজ চালিয়ে যাওয়াই এখন তাদের প্রধান লক্ষ্য।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy