প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৪৫ এএম (ভিজিট : ৪৬)

X
টঙ্গিবাড়ীতে জমি কিনেও দখলে যেতে পারছেন না ইমরান দেওয়ান
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের মামারদুল এলাকায় জমি ক্রয়ের পরও দখলে যেতে না পারার অভিযোগ করেছেন ইমরান দেওয়ান নামে এক ব্যক্তি। তার দাবি, বৈধভাবে জমি কেনার পরও স্থানীয় প্রতিবেশীদের বাধার কারণে তিনি জমিটি ভোগদখলে নিতে পারছেন না।
জানাগেছে, ইমরান দেওয়ান সম্প্রতি জীবন মন্ডল নামে এক ব্যক্তির নিকট থেকে তার বসতবাড়ির পাশের আরএস ৫৭৬ ও ৫৭৮ নম্বর দাগে ৪ দশমিক ৩৩ শতাংশ জমি ক্রয় করেন। একই সঙ্গে আরএস ৫৫৪ ও ৫৫৭ নম্বর দাগের ৯ শতাংশ লিজকৃত জমিও হস্তান্তর করা হয়। জমি ক্রয়ের পর সীমানা নির্ধারণ করে দখলে যাওয়ার উদ্যোগ নিলে স্থানীয় প্রতিবেশীরা বাঁধা দেন। সরেজমিনে রবিবার গিয়ে দেখা যায়, ইমরান দেওয়ান লোকজন নিয়ে জমিতে টিনের বাউন্ডারি দেওয়ার চেষ্টা করতে গেলে এসময় অনিল চন্দ্র গংরা লোকজন নিয়ে বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, সরেজমিনে পুলিশ পাঠানো হয়েছিল, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।