ঢাকার বাইরের জেলা গুলোতেও চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

বাংলাদেশে জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপের কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এখন ঢাকা ছাড়াও বিভিন্ন জেলার মোটরসাইকেল এই সেবার আওতায় আসছে।

2026-04-18T11:02:14+00:00
2026-04-18T11:02:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকার বাইরের জেলা গুলোতেও চালু হচ্ছে ‘ফুয়েল পাস’
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ৭৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে চালু করা ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলট কার্যক্রম ধীরে ধীরে বিস্তৃত করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ঢাকা জেলার বাইরেও দেশের বিভিন্ন জেলায় নিবন্ধিত মোটরসাইকেল এই ডিজিটাল সিস্টেমের আওতায় আসবে।

প্রথম পর্যায়ে ‘ফুয়েল পাস’ অ্যাপটি ঢাকা ও ঢাকা মেট্রো এলাকায় চালু থাকলেও বর্তমানে এর পরিধি আরও বাড়ানো হয়েছে। চাঁদপুর, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রো, বরিশাল ও বরিশাল মেট্রো, খুলনা ও খুলনা মেট্রো, রাজশাহী ও রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ জেলার মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য অ্যাপটিতে নিবন্ধনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি ব্যবহারে আরও নিয়ন্ত্রিত ও ডিজিটাল ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে পাইলট প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর ঢাকা জেলায় আজ থেকে আরও ১৮টি পেট্রোল পাম্পে ‘ফুয়েল পাস’ সিস্টেম চালু করা হয়েছে। এর ফলে নির্ধারিত পাম্পগুলোতে অ্যাপভিত্তিক জ্বালানি গ্রহণ প্রক্রিয়া আরও সহজ ও নিয়ন্ত্রিত হবে বলে আশা করা হচ্ছে।

পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ‘ফুয়েল পাস’ সিস্টেম সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সহযোগিতা ও ইতিবাচক অংশগ্রহণ প্রত্যাশা করেছে।




  বিষয়:   ফুয়েল পাস  জ্বালানি অ্যাপ বাংলাদেশ  মোটরসাইকেল জ্বালানি সিস্টেম  পেট্রোল পাম্প ডিজিটাল সেবা  জ্বালানি নিয়ন্ত্রণ 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy