আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে জনসাধারণের উদ্বেগ নিরসনে উপদেষ্টা বলেন, “দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সংকটের কোনো কারণ নেই। তবে কিছু জায়গায় কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, পেট্রল পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিম চাহিদা ও সংকট তৈরি করা হচ্ছে। যার প্রমাণ মজুদ করা হাজার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।’
তিনি বলেন, ‘জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, সংকট নেই। চ্যালেঞ্জ আছে, সরকার সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মেরিটাইম সেক্টরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে নতুন প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা।