এ্যাক্সেনটেক ফিক্কি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ঢাকায় আবারও শুরু হতে যাচ্ছে করপোরেট ফুটবলের অন্যতম বড় আয়োজন এ্যাক্সেনটেক ফিক্কি ফুটবল টুর্নামেন্ট ২০২৬। আগামী ২৪ এপ্রিল

2026-04-18T13:40:47+00:00
2026-04-18T13:40:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এ্যাক্সেনটেক ফিক্কি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ৮৭)
গুলশানে ফিকি সচিবালয়ে অনুষ্ঠিত ক্যাপ্টেন ও ম্যানেজারদের বৈঠকের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
X

গুলশানে ফিকি সচিবালয়ে অনুষ্ঠিত ক্যাপ্টেন ও ম্যানেজারদের বৈঠকের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

ঢাকায় আবারও শুরু হতে যাচ্ছে করপোরেট ফুটবলের অন্যতম বড় আয়োজন এ্যাক্সেনটেক ফিক্কি ফুটবল টুর্নামেন্ট ২০২৬। আগামী ২৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে এবারের আসর।

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিক্কি) এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে খেলাধুলা, দলগত কাজ এবং সৌহার্দ্য বৃদ্ধির একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে মোট ২০টি বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিযোগিতাটি চলবে ২৪ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত। খেলা অনুষ্ঠিত হবে ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের একটি মাঠে। মোট ১৬ দিনব্যাপী এই আসরে ৫০টি ম্যাচ আয়োজন করা হবে।

টুর্নামেন্টটি গ্রুপ পর্ব দিয়ে শুরু হয়ে নকআউট পর্বে গড়াবে। এতে কাপ ও প্লেট দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২৫ সালের আসরে ফুডপান্ডা চ্যাম্পিয়ন এবং ডিএইচএল রানারআপ হয়েছিল। প্লেট বিভাগে আমান বাংলাদেশ শিরোপা জেতে এবং গ্রামীণফোন রানারআপ হয়।

আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে স্পনসর হিসেবে যুক্ত রয়েছে একাধিক করপোরেট প্রতিষ্ঠান। প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে অনলাইন প্ল্যাটফর্মে, যাতে দর্শকরা সহজেই খেলা উপভোগ করতে পারেন।

ফিক্কি কর্তৃপক্ষের মতে, এই আয়োজন শুধু ফুটবল প্রতিযোগিতা নয়, বরং করপোরেট বিশ্বের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy