প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:৫০ পিএম (ভিজিট : ২৯৪)

X
ভেড়ামারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি’২৬ প্রস্তুতি ব্যাচের বিদায় অনুষ্ঠান
কুষ্টিয়ার ভেড়ামারায় মেরিট একাডেমিক কেয়ার এর উদ্যোগে এসএসসি’২৬ প্রস্তুতি ব্যাচের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮এপ্রিল) মেরিট একাডেমিক কেয়ারের সামনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেরিট একাডেমিক কেয়ারের নির্বাহী পরিচালক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভেড়ামারা টির্চাস এসোসিয়েশনের সভাপতি খায়রুল ইসলাম, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা পৌরসভার সাবেক সংরক্ষিক মহিলা কাউন্সিলর রোজি হাসান, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের মেম্বার জহুরুল ইসলাম মন্টু, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক নাসির উদ্দীন আহম্মেদ, পরানখালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস কুমার পাল, বিশিষ্ট ব্যাবসায়ী আ: মান্নান মন্ডল, মেরিট একাডেমিক কেয়ারের পরিচালক বাবুল হোসেন প্রমুখ।
শেষে মেরিট একাডেমিক কেয়ারের এসএসসি’২৬ প্রস্তুতি ব্যাচের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ।