৫০ কোটির বেশি রাজস্ব আদায় করেও সমালোচনার মুখে সাভারের সাব রেজিস্ট্রার!

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সাভার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম দূর করায় দলিল সংখ্যা কম হলেও গত অর্থ বছরে প্রায় ৫০ কোটি টাকা বেশি

2026-04-18T16:55:06+00:00
2026-04-18T17:13:30+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
৫০ কোটির বেশি রাজস্ব আদায় করেও সমালোচনার মুখে সাভারের সাব রেজিস্ট্রার!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:৫৫ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ৫:১৩ পিএম  (ভিজিট : ৩২৯)
সাভারের সাব রেজিস্ট্রার
X

সাভারের সাব রেজিস্ট্রার

সাভার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম দূর করায় দলিল সংখ্যা কম হলেও গত অর্থ বছরে প্রায় ৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন। যা রাজস্ব আদায়ে অতীতের যে কোন সময়ের চেয়ে রেকর্ড সংখক অর্থ। গত বৃহস্পতিবার এই তথ্য দেন সাব-রেজিষ্টার জাকির হোসেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অফিসে পিয়ন, উমেদার ও নকলনবিশদের মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল, যারা নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করত।

দায়িত্ব নিয়ে সেই সিন্ডিকেট ভেঙে দেন এবং গ্রাহকদের হয়রানি কমানোর চেষ্টা করেন তিনি। পাশাপাশি রেজিস্টি অফিসের জ্বরাজীর্ণ পরিবেশ সংস্কারের মাধ্যমে ব্যবহার উপযোগী করে গড়ে তুলে।

সম্প্রতি তার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র অপপ্রচার মিথ্যা সংবাদ প্রচার ও অন্যত্র বদলি করার পরিবেশ তৈরীতে কাজ করছে একটি চক্র। তবে তিনি এসব উপেক্ষা করে নিয়ম মেনে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

রাজস্ব আয়ের পরিসংখ্যানে দেখা যায় ২০২৪ সালে ২৪,১১৬টি দলিল থেকে প্রায় ২৬৬ কোটি টাকা এবং ২০২৫ সালে ২৪,০৫৫টি দলিল থেকে প্রায় ২৮৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়। ২০২৫ সালের প্রথম তিন মাসে ৬৫ কোটি টাকা এবং ২০২৬ সালের একই সময়ে ৮০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে।

২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব অর্জিত হয়েছে, যা অনিয়ম বন্ধের ফল বলে দাবি করেন তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy