নিরাপত্তা প্রহরীকে হত্যায় অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পিবিআই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পল্লবী থানাধীন উত্তর পল্লবী আবাসিক এলাকায় দায়িত্ব পালনকালে এক নিরাপত্তাকর্মীকে মারধরের ঘটনায় মৃত্যুতে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)

2026-04-18T17:20:27+00:00
2026-04-18T17:20:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিরাপত্তা প্রহরীকে হত্যায় অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পিবিআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ৫৬)
অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পিবিআই
X

অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পিবিআই

রাজধানীর পল্লবী থানাধীন উত্তর পল্লবী আবাসিক এলাকায় দায়িত্ব পালনকালে এক নিরাপত্তাকর্মীকে মারধরের ঘটনায়  মৃত্যুতে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর তৎপরতায়  জড়িত আসামিকে গ্রেফতার করে এবং আদালতে সোপর্দ করে। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

ঘটনার বর্ণনায় জানা গেছে, গত ১৩ মে আনুমানিক বেলা ১ টায় ঘটিকায় উত্তর পল্লবী আবাসিক এলাকায় মেরিড সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড”-এর নিরাপত্তাকর্মী সালাউদ্দিন (৫৫) কর্তব্যরত অবস্থায়  এক অজ্ঞাতনামা অটোরিক্সা চালককে প্রবেশে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে অটোরিক্সা চালক রাগান্বিত হয়ে ভিকটিমকে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মুখ ও মাথায় কিল-ঘুষি ও আঘাত করে। এতে ভিকটিম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। 

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলাবাগান থানাধীন গ্রীন রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ এপ্রিল বিকাল আনুমানিক বিকেলে ৩ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী  মোছাঃ হালিমা বেগম (৫০) পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

পিবিআই সূত্রে জানা গেছে,  সিডিউল ভূক্ত মামলা হওয়ায়  পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) স্বপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করে এবং  এসআই (নিঃ) নুর জামাল হোসেন মামলাটির তদন্তভার গ্রহণ করেন।পরবর্তীতে পিবিআই প্রধান মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ-এর তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)-এর ইউনিট ইনচার্জ বিশেষ পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান, পিপিএম-সেবা-এর নেতৃত্বে একটি চৌকস ক্রাইমসিন টিম তাৎক্ষণিকভাবে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত সন্দিগ্ধ অটোরিক্সা চালক মোঃ সাগর শেখ @ বাবু (৩৭)-কে গত ১৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১ এলাকাধীন  মামুনের রিক্সার গ্যারেজের সামনে থেকে গ্রেফতার করা হয়।

সিবিআই জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে অটোরিক্সা নিয়ে উত্তর পল্লবী আবাসিক এলাকায় প্রবেশের চেষ্টা করলে ভিকটিম তাকে বাধা দেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে সে আক্রোশে ভিকটিমকে এলোপাতাড়িভাবে মারধর করে, যার ফলে পরবর্তীতে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যহত রয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy