বিতর্ক পেছনে ফেলে ডিপিএলে নজর বিজয়ের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ফিক্সিং সন্দেহে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এনামুল হক বিজয়। আর সেই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল)

2026-04-18T18:42:19+00:00
2026-04-18T18:44:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিতর্ক পেছনে ফেলে ডিপিএলে নজর বিজয়ের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৪২ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ৬:৪৪ পিএম  (ভিজিট : ৪৮)
এনামুল হক বিজয়
X

এনামুল হক বিজয়

ফিক্সিং সন্দেহে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এনামুল হক বিজয়। আর সেই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) দেশের বেশ কয়েকটি ঘরোয়া প্রতিযোগিতায়। যেখানে অংশ নিতে পারেননি এই ডানহাতি ওপেনার। তবে সবকিছু পেছনে ফেলে এবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

শনিবার দলবদলের শেষ দিনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন বিজয়। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রস্তুতি নিয়ে খোলামেলা কথা বলেন এই ব্যাটার। বিজয় বলেন, ‘আসলে একদম ১০০ ভাগ তৈরি বলবো না এটা খুবই সত্য। কিন্তু আমার হাতে প্রায় ১৫ দিন সময় আছে। মানসিক প্রস্তুতি নিয়েছি, কিছুদিন ধরে অনুশীলনও করছি। আশা করি প্রিমিয়ার লিগ শুরুর আগেই শতভাগ প্রস্তুত হয়ে যেতে পারবো।’

নিজের পরিস্থিতি নিয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগের বিষয়েও কথা বলেন এই ওপেনার। তিনি বলেন, ‘আমি চেয়েছি বিসিবি যেন বিষয়টা সুন্দরভাবে সবার কাছে তুলে ধরে। সভাপতির (বিসিবি প্রধান তামিম ইকবাল) সঙ্গে আমার কথা হয়েছে, বোর্ডের সঙ্গেও কথা হয়েছে। তারা আমাকে গুরুত্ব দিয়েছে এবং সম্মানের সঙ্গে কথা বলেছে। আশা করি এটা সামনে চলমান থাকবে।’

গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে নিজের বিষয়ে ভিন্ন ভিন্ন উপস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিজয়। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি যে কিছু করিনি সেটা স্বীকার করা বা সঠিকভাবে তুলে ধরা গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যায়, একেক জায়গায় একেকভাবে বিষয়টা বর্ণনা করা হয়েছে। বিপিএলের শুরু থেকে এখন পর্যন্ত অনেকেই আমাকে ভিন্নভাবে উপস্থাপন করছে।’

আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা টেনে এনে বিজয় বলেন, ‘ছোটবেলার স্বপ্ন হয়তো এমন না, কিন্তু আমরা বড় হয়েছি আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তেজনা দেখে। আমি দীর্ঘদিন আবাহনীতে খেলেছি, প্রাইম ব্যাংকেও খেলেছি। এবার মোহামেডানের মতো বড় দলে খেলার সুযোগ এসেছে। জেতা দলের অংশ হতে পারলে মানসিকতাও বিজয়ীদের মতো গড়ে ওঠে।’
 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy