ডিপিএলের পারিশ্রমিক ইস্যুতে আশার কথা শোনালেন মিঠুন

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের অভিযোগ ও অনিয়মের কথা শোনা

2026-04-18T19:02:39+00:00
2026-04-18T19:02:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিপিএলের পারিশ্রমিক ইস্যুতে আশার কথা শোনালেন মিঠুন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ২১)
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সভাপতি মোহাম্মদ মিঠুন।
X

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সভাপতি মোহাম্মদ মিঠুন।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের অভিযোগ ও অনিয়মের কথা শোনা যায়। তবে এবার বিষয়টি নিয়ে আশাবাদী অবস্থান জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সভাপতি মোহাম্মদ মিঠুন।

তিনি মনে করেন, প্রতিটি ক্লাবের আর্থিক ও পরিশোধ নীতিতে ভিন্নতা থাকলেও খেলোয়াড়দের প্রাপ্য সম্মানী যথাসময়ে পাওয়া উচিত। মিঠুন বলেন, ‘টাকা পাওয়া নিয়ে আশঙ্কার কথা বলতে গেলে এটা নির্ভর করে দলের ওপর। সব দল কিন্তু একরকম না। কিছু দল আছে যাদের টাকা দেওয়ার পদ্ধতি খুবই ভালো, কিছু দল আছে যাদের কথা প্রতিবছরই শুনতে হয়।

আমি আশা করব ওই জায়গা থেকে বের হয়ে যে প্রতিশ্রুতি থাকবে সেটা দলগুলো যেমন খেলোয়াড়রা শতভাগ প্রতিশ্রুতি দিয়ে মাঠে খেলে, একই সময়ে খেলা শেষ হওয়ার পরে যেটা তাদের প্রাপ্য সেটা যেন সব দল বুঝিয়ে দেয়, এটাই আমার চাওয়া।’

এবারের মৌসুমে অংশ নেওয়া একটি নতুন ক্লাবকে নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি। প্রথম বিভাগ থেকে উঠে আসা লেপার্ডস ক্লাবের অর্থ পরিশোধ ব্যবস্থার প্রশংসা করে মিঠুন বলেন, ‘আমাদের নতুন দল প্রথম বিভাগ থেকে উঠেছে, লেপার্ডস। তো ওদের টাকা দেওয়ার পদ্ধতি এ পর্যন্ত আমাদের সঙ্গে যে প্রতিশ্রুতি ছিল সেই অনুযায়ী এগোচ্ছে। সময়মতো ওদের ১০০ শতাংশ প্রতিশ্রুতি তাদের দিক থেকে রক্ষা করছে।’

তিনি আরও যোগ করেন, দলগত প্রস্তুতি ও মাঠের পারফরম্যান্স নিয়েও তাদের পরিকল্পনা পরিষ্কার। মিঠুন বলেন, ‘আমরাও চেষ্টা করব, আমাদের একটা ভালো ভারসাম্যপূর্ণ দল হয়েছে। চেষ্টা করব মাঠে এর সর্বোচ্চ প্রতিদান দিতে।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy