হামের উপসর্গ নিয়ে মারা গেল আরও ৪ শিশু

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে

2026-04-18T19:24:29+00:00
2026-04-18T19:26:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হামের উপসর্গ নিয়ে মারা গেল আরও ৪ শিশু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:২৪ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ৭:২৬ পিএম  (ভিজিট : ৬৮)
হামের উপসর্গ নিয়ে মারা গেল আরও ৪ শিশু
X

হামের উপসর্গ নিয়ে মারা গেল আরও ৪ শিশু

হামের উপসর্গ নিয়ে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ সকাল আটটা পর্যন্ত হামে মোট ৩৫ শিশুর মৃত্যু হয়েছে; আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭৮ শিশুর।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে চার শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্য দুটি মৃত্যুর ঘটনা ঢাকায় এবং দুটি বরিশাল বিভাগে। এ সময়ে সর্বোচ্চ ৮১ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১৭ এপ্রিল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সারা দেশে হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের। হামের উপসর্গ দেখা গেছে ৯৪২ জনের মধ্যে। এর মধ্যে ৫৮০ জন ঢাকা বিভাগের, ২০৮ জন রাজশাহী বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৪ জন, যার মধ্যে ৩৩০ জনই ঢাকা বিভাগের। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে ময়মনসিংহে পাঁচজন ও রংপুর বিভাগে তিনজন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৫০৮ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন ও রাজশাহী বিভাগে ৫১ জন হাসপাতাল ছেড়েছে।

গত ৩৫ দিনে হামের উপসর্গ নিয়ে আসা ২২ হাজার ৪০৯ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ হাজার ৫২২ জন। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ২৭৮ জনের। 





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy