ডিপিএলের পারিশ্রমিক সংকট নিয়ে মুমিনুলের আক্ষেপ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ঢাকার ক্লাব ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হিসেবে পরিচিত ডিপিএল ঘিরে প্রায়ই আম্পায়ারিং মান ও খেলোয়াড়দের অর্থ পরিশোধ নিয়ে

2026-04-18T19:45:29+00:00
2026-04-18T19:45:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিপিএলের পারিশ্রমিক সংকট নিয়ে মুমিনুলের আক্ষেপ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম   (ভিজিট : ২৬)
জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক
X

জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক

ঢাকার ক্লাব ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হিসেবে পরিচিত ডিপিএল ঘিরে প্রায়ই আম্পায়ারিং মান ও খেলোয়াড়দের অর্থ পরিশোধ নিয়ে বিতর্ক দেখা যায়। আগের মৌসুমেও একটি দলের ক্রিকেটাররা বকেয়া পারিশ্রমিকের দাবিতে অনুশীলন থেকে নিজেদের গুটিয়ে রাখেন। এমনকি ওই সময় দলের নেতৃত্বেও পরিবর্তন আসে। 

সব অনিশ্চয়তা ও আলোচনার মধ্যেই এবার নতুন মৌসুম মাঠে গড়ানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিবারের মতো এবারও পারিশ্রমিক ইস্যু নিয়ে আলোচনা সামনে এসেছে। দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় এই আসরে খেলোয়াড়দের বকেয়া ও পাওনা পরিশোধ ব্যবস্থার বাস্তবতা নিয়ে এবার নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।

ডিপিএলে পারিশ্রমিক সংক্রান্ত চ্যালেঞ্জের কথা স্বীকার করে তিনি জানান, বিষয়টি ক্রিকেটারদের জন্য মানসিকভাবে কঠিন হলেও খেলা চালিয়ে যাওয়াটাই ইতিবাচক দিক। তিনি বলেন, ‘গত বছর আমরা অর্ধেক পারিশ্রমিক দিয়ে খেলেছি।

গত বছরও ছিল (কম), এবারো তাই হয়েছে। অবশ্যই ক্রিকেটারদের জন্য হতাশাজনক। প্রিমিয়ার লিগ দিয়ে যাদের পরিবার চলে তাদের জন্য বেশি হতাশাজনক। তবে খেলা যে অন্তত হচ্ছে এটাও ভালো জিনিস।’

পারিশ্রমিক নিয়ে জটিলতা থাকলেও ডিপিএল আয়োজনের জন্য তিনি বর্তমান তামিম ইকবালের বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বোর্ডকে অবশ্যই সাধুবাদ দেওয়া উচিত। একইসঙ্গে ক্লাবগুলোকেও কৃতিত্ব দিতে হবে তারা যে খেলছে। উভয় পক্ষের প্রশংসা প্রাপ্য।’

এদিকে সামনে পাকিস্তান সিরিজ নিয়ে পরিকল্পনার কথাও জানান তিনি। ডিপিএলের কয়েকটি ম্যাচ খেলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা জানান মুমিনুল। তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ আছে। এখনও নিশ্চিত না কয়টা ম্যাচ খেলতে পারব। আশা করি ৫-৬টি তো পারবই। যে কয়টা খেলতে পারি ভালোভাবে খেলার চেষ্টা করব।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy