সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনহা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

শেষবার যখন ব্রাজিল বিশ্বকাপ জিতে তখন রাফিনহার বয়স ৬ বছর। ২০০২ বিশ্বকাপের পর আর কখনোই সোনালি ট্রফিটা নিয়ে

2026-04-18T19:59:22+00:00
2026-04-18T19:59:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনহা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৪১)
বিশ্বকাপ জিতে এমন উদযাপন করতে চান রাফিনহা
X

বিশ্বকাপ জিতে এমন উদযাপন করতে চান রাফিনহা

শেষবার যখন ব্রাজিল বিশ্বকাপ জিতে তখন রাফিনহার বয়স ৬ বছর। ২০০২ বিশ্বকাপের পর আর কখনোই সোনালি ট্রফিটা নিয়ে উদযাপন করা হয়নি ব্রাজিলিয়ানদের। ট্রফি তো দূরের কথা ঘরের মাঠে হওয়া ২০১৪ বিশ্বকাপের পর তো আর কখনো সেমিফাইনালেই ওঠা হয়নি সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়নদের।

‘হেক্সা’ পূরণের স্বপ্ন তাই অধরাই রয়ে গেছে ব্রাজিলের। জিততে না পারায় সমর্থকদের মনে শঙ্কা জেগেছে আগের সেই দল এখন আর নেই ব্রাজিল। ভক্তদের এই শঙ্কা নিয়ে রাফিনিয়া বলেছেন, ‘বিশ্বাস করি, ফলাফলের ওপর নির্ভর করে ফুটবল। সমর্থদের প্রত্যাশা অনুযায়ী কোনো দল সাফল্য অর্জন করতে পারে না তখন স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন জাগে দলটা আর আগের মতো নেই।’ 

তবে ২৪ বছর ধরে বিশ্বকাপ জিততে না পারার সেই অপেক্ষার অবসান এবার ঘটাতে চান রাফিনহা। সম্প্রতি গোল ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে স্বপ্ন পূরণের কথা জানিয়েছেন বার্সেলোনার উইঙ্গার। বর্তমানে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠের বাইরে আছেন রাফিনহা। পুনর্বাসনে থাকা ২৯ বছর বয়সি তারকা বলেছেন, ‘বিশ্বকাপ জয়ের জন্য প্রাণপণ চেষ্টা করছি। এত বছর পর চ্যাম্পিয়ন হওয়াটা পুরো দেশের লক্ষ্য। আমরা কঠোর পরিশ্রম করছি। আমি আশাবাদী এবার সফল হবো।’

পুরো জাতির চাপ অনুভব করার বিষয়টিও স্বীকার করেছেন রাফিনহা। তিনি বলেছেন, ‘চাপ কিছুটা বেশিই। অবশ্যই, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা বিশেষ কিছু। এটা সেই দল যারা বৈশ্বিক আসরে সর্বোচ্চ ট্রফি জিতেছে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy