‘ক্যাপ্টেন্স কার্ড’ নিয়ে ক্ষুব্ধ তাপস বৈশ্য

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সাবেক অধিনায়কদের ৪টি বিশেষ সুবিধা দিয়ে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল চালু করেছেন ‘ক্যাপ্টেন্স কার্ড’। গত ১৬

2026-04-18T20:14:29+00:00
2026-04-18T20:14:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘ক্যাপ্টেন্স কার্ড’ নিয়ে ক্ষুব্ধ তাপস বৈশ্য
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ২৩)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

সাবেক অধিনায়কদের ৪টি বিশেষ সুবিধা দিয়ে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল চালু করেছেন ‘ক্যাপ্টেন্স কার্ড’। গত ১৬ এপ্রিল ২১  অধিনায়কের হাতে তুলে দেওয়া হয়েছে এ কার্ডটি। তবে এই কার্ড নতুনভাবে বৈষম্য তৈরি করেছে বলে অভিমত দিয়েছেন সাবেক পেসার তাপস বৈশ্য। তিনি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি।

তার অভিমত, আগে থেকেই অধিনায়করা এসি বক্সে খেলা দেখার সুযোগ পেতেন, তবে সাধারণ ক্রিকেটাররা তা পাননি। তিনি বলেন, ‘এই যুগের বৈষম্য! আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন্য এসি বক্স আর অন্য জাতীয় দলের সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি! আর এখন তো কার্ড!’

তিনি জানান, শিগগিরই ভিডিওবার্তায় বিষয়টি নিয়ে কথা বলবেন তিনি। তিনি আরও যোগ করেন, ‘অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা! অধিনায়ক হলেই তুমি চৌধুরী আর অন্য সতীর্থরা?

খেলে তো সবাই মিলে ১১ জন বা ১৪ জন, খেলা ছেড়ে দেওয়ার পর সবাই জাতীয় খেলোয়াড়!’

উদাহরণ হিসেবে তিনি মোহাম্মদ রফিকের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ‘রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন? রফিক ভাই বসবে সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে? অধিনায়কদের হেলথ ইনস্যুরেন্স দরকার আর অন্য সতীর্থদের!’

তিনি জানান, আত্মসম্মান থাকলে কোনো ক্রিকেটার এর প্রতিবাদ করবেনই। তিনি বলেন, ‘কারও যদি আত্মসম্মান থাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে। যারা কার্ড পেয়েছে, তারা করবে না। কারণ তারা এখন বাংলা সিনেমার চৌধুরী হয়েছে।’

তিনি আরও জানান, এ কারণে এখন সাবেক ক্রিকেটার পরিচয় দিতেও লজ্জা পাচ্ছেন তিনি। তার কথা, ‘এই বৈষম্যের কারণে আমি আমার নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জাবোধ করছি। এই যুগে এটা চরম বৈষম্য।’

পরিশেষে তিনি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকেও খোঁচা দিয়েছেন। তিনি সাবেক ক্রিকেটারদের বোর্ড সভাপতি হওয়া নিয়েও উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি চাই আর যেন কখনোই কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়। সব দেখা হয়ে গেছে!’






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy