পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তনের ইঙ্গিত তামিমের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

এখনো আলোর মুখ দেখেনি পূর্বাচল স্টেডিয়াম। তবে ইতিমধ্যে কয়েকজন বিসিবি সভাপতির মুখ দেখেছে স্টেডিয়ামটি। নাজমুল হোসেন পাপন থেকে

2026-04-18T20:21:13+00:00
2026-04-18T20:21:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তনের ইঙ্গিত তামিমের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ১৯)
পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনের সময় ফ্রেমবন্দি তামিম-আমিনুলরা-সংগৃহীত
X

পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনের সময় ফ্রেমবন্দি তামিম-আমিনুলরা-সংগৃহীত

এখনো আলোর মুখ দেখেনি পূর্বাচল স্টেডিয়াম। তবে ইতিমধ্যে কয়েকজন বিসিবি সভাপতির মুখ দেখেছে স্টেডিয়ামটি। নাজমুল হোসেন পাপন থেকে শুরু করে একে একে মাঠটি পরিদর্শন করেছেন আরো দুই সাবেক সভাপতি ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল।

শেষ জন (বুলবুল) তো পূর্বাচল মাঠ দেখে আসার পর বিসিবিতে ঢুকে জানতে পারেন তিনি আর সভাপতি নন। তাদের বোর্ড ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেই কমিটির সভাপতি তামিম ইকবাল আজ পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শন করেছেন। 

সভাপতি তামিমের সঙ্গে মাঠ দেখতে গিয়েছিলেন বোর্ডের আরো কয়েকজন সদস্য। ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম। ডিজাইনে কিছু পরিবর্তন আনার কথা জানান সাবেক অধিনায়ক।

তামিম বলেন, ‘আজকে মাননীয় মন্ত্রী (ক্রীড়া প্রতিমন্ত্রী) এসেছেন, আমরা আজকে পুরো ডিজাইনটা তাকে দেখিয়েছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু পরিবর্তন জরুরি। পরিবর্তন করার জন্যই শুধু করব না। কিছু কিছু ডিজাইন পরিবর্তন করা জরুরি।’

ডিজাইন নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করার কথা জানান তামিম। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, ‘এটার ডিজাইন যারা করেছেন তাদের সঙ্গে আলোচনা করব। অন্য কারোর সঙ্গে যদি কথা বলার দরকার হয় তাদের সঙ্গে আলোচনা করব।

এরপর এনএসসির সঙ্গে বসব। কারণ এখানে সরকারের অনেক বড় বিনিয়োগ লাগবে। যদি আমরা একটা বড় স্টেডিয়াম করতে চাই।’

পূর্বাচল মূলত ক্রিকেট স্টেডিয়াম হলেও সঙ্গে বিকল্প চিন্তার কথাও জানান তামিম। সাবেক বাঁহাতি ব্যাটার বলেন, ‘অনেক বড় একটা প্রোপার্টি। এখানে আমাদের চেষ্টা থাকবে ক্রিকেটের সঙ্গে সঙ্গে, মাননীয় মন্ত্রী বললেন কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি যুক্ত করতে পারি তাহলে আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে। টাকার দিক থেকে ক্রিকেট বোর্ডের অবস্থান হয়তো বা অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো। আমাদেরও দায়িত্ব অন্য স্পোর্টসকে দেখাশোনা করা।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy