রাশিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে ব্রাদার্সকে হারাল পিডব্লিউডি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

পহেলা বৈশাখের দিন ব্রাদার্স ইউনিয়ন বিশ বছর পর ফেডারেশন কাপের শেষ চারে খেলা নিশ্চিত করেছিল। কিন্তু চার দিন

2026-04-18T21:37:20+00:00
2026-04-18T21:37:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে ব্রাদার্সকে হারাল পিডব্লিউডি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ২৯)
মুন্সিগঞ্জে পিডব্লিউডি ক্লাব
X

মুন্সিগঞ্জে পিডব্লিউডি ক্লাব

পহেলা বৈশাখের দিন ব্রাদার্স ইউনিয়ন বিশ বছর পর ফেডারেশন কাপের শেষ চারে খেলা নিশ্চিত করেছিল। কিন্তু চার দিন পর আজ শনিবার ( ১৮ এপ্রিল) লিগে আবার বিবর্ণ পারফরম্যান্স তাদের। মুন্সিগঞ্জে পিডব্লিউডি ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে।

পিডব্লিউডির জয়ের নায়ক রাশিয়ান ফরোয়ার্ড মারাত তারেক। তার গোলে প্রথমার্ধে পিডব্লিউডি লিড নেয়। ব্রাদার্স ইউনিয়ন সমতা আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। ৬২ মিনিটে ব্রাদার্সের অধিনায়ক জামাল ভূইয়ার ক্রসে পাকিস্তানি ফরোয়ার্ড শায়াক দোস হেডে গোল করেন। সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গোপীবাগের দলটি। বক্সের মধ্যে পিডব্লিউডি ফরোয়ার্ডকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে আবার রাশিয়ান ফরোয়ার্ড মারাত লিড এনে দেন।

ম্যাচের শেষ দশ মিনিট ব্রাদার্স ইউনিয়ন বেশ চাপে রাখে প্রতিপক্ষকে। অধিনায়ক জামাল ভূইয়ার ফ্রি কিক, কর্ণার ও লম্বা ক্রস গোলের সম্ভাবনা তৈরি করলেও ব্রাদার্স পুনরায় সমতা আনতে পারেনি। ডাগ আউটে ব্রাদার্সের কোচ ওমর সিসে মেজাজ হারানোয় রেফারি হলুদ কার্ড দেখান। রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানোর পরপরই পিডব্লিউডি’র ফুটবলাররা জয়ের আনন্দে মাতেন।

আজকের ম্যাচের পর লিগের ১৩তম রাউন্ড শেষ। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে পিডব্লিউডি ১৩ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোন এড়িয়েছে আপাতত। তাদের অবস্থান এখন অষ্টম। ব্রাদার্স ইউনিয়নেরও সমান ১৩ পয়েন্ট তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সপ্তমে। আরামবাগ ও ফকিরেরপুল ইয়ংমেন্স ১০ পয়েন্টে যথাক্রমে টেবিলের নবম ও দশম স্থানে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy