সিরাজগঞ্জ সদর ভূমি অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ।রোববার (১৯

2026-04-19T13:42:19+00:00
2026-04-19T13:42:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জ সদর ভূমি অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১:৪২ পিএম   (ভিজিট : ১৩২)
সিরাজগঞ্জ সদর ভূমি অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার
X

সিরাজগঞ্জ সদর ভূমি অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার

সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ। 

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় বিভাগীয় কমিশনার জানান, আগামী মঙ্গলবার থেকে বিভাগের সকল সদর উপজেলা ভূমি অফিসে অভিযোগ দায়ের প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। এ কার্যক্রমের উদ্বোধন সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসসমূহে করা হবে। সেবা গ্রহণে কোনো হয়রানি বা অনিয়মের শিকার হলে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ, প্রমাণক বা ছবি স্ক্যান করে নির্ধারিত নম্বরে পাঠাতে পারবেন।

তিনি আরও জানান, প্রাপ্ত অভিযোগসমূহ বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর মাধ্যমে গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। প্রয়োজনে বিভাগীয় ও জেলা পর্যায়ে তদন্ত করা হবে এবং পুরো প্রক্রিয়ায় অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আখিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ভূমি অফিসের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং নাগরিক আবেদন যেন পেন্ডিং না থাকে সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy