চৌদ্দগ্রামে জরুরী হাম টিকাদান কর্মসূচীর উদ্ভোধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

স্বাস্থ্য

সারাদেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন।

2026-04-19T14:17:43+00:00
2026-04-19T14:17:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে জরুরী হাম টিকাদান কর্মসূচীর উদ্ভোধন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ২৮)
চৌদ্দগ্রামে জরুরী হাম টিকাদান কর্মসূচীর উদ্ভোধন
X

চৌদ্দগ্রামে জরুরী হাম টিকাদান কর্মসূচীর উদ্ভোধন

সারাদেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় উপজেলার ৭১ হাজার৮৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আজ রোববার (১৯এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিসান আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকতা মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এমওডিসি ডাঃ সাঈদ আল মনসুর, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আমিনুল ইসলাম, নার্সিং সুপার ভাইজার খালেদ রৌশন আরা, এমটিইপি রিয়াজুল ইসলাম, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রুকুজ্জামান প্রমুখ।

ডাঃ রশিদ আহমেদ চৌধুরী বলেন, চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের ৩৩৬টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রে টিকাদান কেন্দ্রে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। 

এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ হামের টিকা দেওয়া হবে। এছাড়া নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সে টিকা নেওয়া শিশুরাও এ ক্যাম্পেইনে অতিরিক্ত একটি ডোজ পাবে, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়াবে। 





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy