টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় রাহাত নামে এক পুলিশ সদস্য (কনস্টেবল) আহত হয়েছেন।শনিবার (১৮ এপ্রিল) রাতে টঙ্গী বাজার

2026-04-19T16:30:31+00:00
2026-04-19T16:30:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ১৩০)
টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত
X

টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় রাহাত নামে এক পুলিশ সদস্য (কনস্টেবল) আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) রাতে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি টঙ্গী পূর্ব থানায় কর্মরত রয়েছেন। এঘটনায় রোববার পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালনকালে টঙ্গীবাজার এলাকায় পুলিশের টহল দল সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করছিলেন। এ সময় কনস্টেবল রাহাতকে লক্ষ্য করে কয়েকজন মাদক কারবারি অতর্কিত হামলা চালায়। তারা কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, এ ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy