পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ একজন

2026-04-19T17:18:52+00:00
2026-04-19T17:18:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ৩৩)
পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
X

পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর পোরশায় থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।  

গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ী সাপাহার উপজেলার মৃত দুলাল চৌধুরীর ছেলে শামীম চৌধুরী। 

থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় তার নেতৃত্বে শনিবার রাত আনুঃ সাড়ে ৮টায় গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি-সাপাহার সড়কের বালিয়াচান্দা নামক স্থানে ব্রীজের উপর সঙ্গীয় ফোর্সসহ চেক পোস্ট পরিচালনাকালে মোটরসাইকেল সহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

পরে তার শরীর ও মোটরমসাইকেল তল্লাশি করার সময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর সাদা দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। যার আনুঃ মূল্য ৩ লক্ষ টাকা। 

এসময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন সুজকি জিকসার মোটর সাইকেল যাহার অনুমানীক মূল্য ২ লক্ষ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। 

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শামীমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে রবিবার জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও এ থানায় মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান। 










Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy