নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার(১৮ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

2026-04-19T17:14:02+00:00
2026-04-19T17:14:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ৭১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।  শনিবার(১৮ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা বলেন, নেতানিয়াহু ভেতর থেকে আমাদের সমাজকে ধ্বংস করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করছেন। তাই তিনি এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

পিনাইনা আরও বলেন, ‘এখানকার মানুষ বর্তমান ও পরবর্তী সরকারের কাছে গত ৭ অক্টোবর ও এর পরবর্তী ঘটনাগুলোর তদন্ত দাবি করছে। কারণ, আমাদের সবারই সত্য জানার অধিকার আছে।’

লি হফম্যান-আজিভ নামের এক সমাজকর্মী বলেন, ‘আমি এখানে এসেছি মূলত ৭ অক্টোবর এবং এর পর থেকে প্রধানমন্ত্রীর শুরু করা অন্তহীন যুদ্ধে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমর্থন জানাতে।’

হাইম ট্রিভ্যাক্স নামের আরেক বিক্ষোভকারী বলেন, লেবানন ও ইরানে যুদ্ধ শুরু করে ইসরায়েল ভুল করেছে। নেতানিয়াহু দেশের স্বার্থে নয়, বরং জেল থেকে বাঁচতেই এসব করছেন।





  বিষয়:   ইসরায়েল  নেতানিয়াহু  পদত্যাগ  প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy