
X
. মিরপুরে সংবাদ সম্মেলনে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম
বাংলাদেশ সফরে আবারও দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে এসেছে নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডেতে সেই দলটাই স্বাগতিক বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। রোববার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেই আশার কথাই শুনিয়েছেন তিনি।
শরিফুল বলেছেন, ‘আন্তর্জাতিক দলের কোনো সময় সেকেন্ড টিম, থার্ড টিম বলে কিছু নেই। তারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেই আন্তর্জাতিকে পর্যায়ে খেলতে এসেছে। তার পরেই শরিফুল আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ‘একটা ম্যাচে হয়তো আমরা ভুল করেছি। তারা অবশ্যই ভালো দল। আমরাও ভালো দল। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো।’
প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে একাদশে সুযোগ পান শরিফুল। সেটা দারুণভাবে কাজেও লাগিয়েছেন। দুটি উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র ২.৭০ ইকোনমি রেটে বোলিং করে কিউইদের আটকাতে দারুণ ভূমিকা রাখেন বাঁহাতি এই পেসার। অথচ ওই ম্যাচে শুরুতে তার খেলার কথা ছিল না।
শরিফুল জানান, টসের ঠিক আগ মুহূর্তে জানতে পারেন যে তাকে খেলতে হবে। ওয়ার্ম-আপের সময় হাঁটুতে অস্বস্তির কারণে মুস্তাফিজুর রহমান ছিটকে গেলে হঠাৎ করেই দলে ঢোকানো হয় তাকে। এই প্রসঙ্গে তিনি বলেন,‘টসের এক-দুই সেকেন্ড আগে আমাকে বলা হয় আমি খেলছি। তখন আমি ড্রেসিংরুমে রিশাদ হোসেনের সঙ্গে কথা বলছিলাম। সে বললো, হয়তো এটা আমার ভাগ্যে ছিল। এরপর দ্রুত একটু ওয়ার্ম-আপ করে রান-আপ মেপে কয়েকটা বল করি।’
দলটি নিউজিল্যান্ডের দ্বিতীয় নাকি তৃতীয় সারির, তা নিয়ে তর্ক হতে পারে। তবে বাংলাদেশ দলের কাছে এটা প্রথম সারির দলই। প্রথম ম্যাচে পরাজয়ের পর সেই উপলব্ধি আরও তীব্র হওয়ার কথা। পেসার শরিফুল ইসলাম যেমন বললেন, আন্তর্জাতিক ক্রিকেটে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই।
টস হওয়ার কয়েক সেকেন্ড আগেও শরীফুল ইসলাম জানতেন, তিনি একাদশে নেই। কিন্তু হুট করেই ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন মুস্তাফিজুর রহমান। তার জায়গায় একাদশে সুযোগ পেয়ে যান শরিফুল। সুযোগটা কাজেও লাগান। প্রথম ওয়ানডেতে তাকে দলের সেরা বোলারও বলা যেতে পারে। ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়েই যে ২ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।
দ্বিতীয় ওয়ানডের আগে দলের প্রতিনিধি হয়ে তিনি এসেছেন সংবাদ সম্মেলনেও। তিনি ভালো বোলিং করলেও ২৬ রানে ম্যাচটা হেরে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটা তাই শরিফুলদের জন্য হয়ে গেছে সিরিজ বাঁচানোর লড়াই।
বাঁহাতি পেসার রোববার মিরপুরে শোনালেন আশার কথাই, ‘এখনো আমাদের হাতে দুইটা ম্যাচ আছে। আমাদের ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য আছে। একটা ম্যাচে হয়তো আমরা ভুল করেছি। তারা অবশ্যই ভালো দল, আমরাও ভালো দল। পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব।’
আর সেই ম্যাচে শরিফুল খেলবেন কি না, তা নিয়েও এখন মধুর সমস্যায় পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে। কারণ, ১৬ মাস পর ওয়ানডেতে ফেরা শরীফুল যাঁর জায়গায় খেলেছেন, সেই মোস্তাফিজ এখন পুরোপুরি ফিট। একাদশে থাকবেন কি না, সেই ভারটা অবশ্য শরীফুল তুলে দিয়েছেন টিম ম্যানেজমেন্টের কাঁধেই। শরিফুল বলেছেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে যে ১৫ জন স্কোয়াডে আছি, সবাই তৈরি থাকি ম্যাচ খেলতে। এখন সিদ্ধান্ত কোচ নেবে। এটা তো আমার হাতে কিছু নেই। যে দল দেবে, আমরা তা নিয়েই মাঠে নামব।’
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটসম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রথম ওয়ানডেতে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও ২২১ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। তাদের ওপর অবশ্য কোনো দায় দিতে রাজি নন শরিফুল। ব্যাটিং ব্যর্থতা নিয়ে শরিফুল আর কী বলবেন, শুধু বললেন, ‘হেরে গেলে আমাদেরও খারাপ লাগে ব্যাটসম্যানদেরও খারাপ লাগে।’
বরং ব্যাটসম্যানদের দায় কমাতেই হয়তো আরও ভালো বোলিং করার তাগিদ অনুভব করছেন শরিফুল, ‘আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম, হয়তো তাদের জন্য সহজ হতো। পরের ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদের সমর্থন দেবে। আমরাও তাদের সাপোর্ট দেব দলগতভাবে আমরা ম্যাচ জিতব। ক্রিকেট খেলায় এ রকম আসেই এক বিভাগ ভালো করে, অন্য বিভাগ ব্যর্থ হয়। এটা নিয়ে আমরা আশাবাদী যে পরের ম্যাচে ভালো করব।’
দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে কাল সোমবার। মিরপুরে একই সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচ।