সিরিজ জয় হবে নিউজিল্যান্ডের জন্য অনেক বড় অর্জন : স্মিথ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ দারুণ জয়ে শুরু করেছে সফরকারী নিউজিল্যান্ড দল। এখন তাদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা।

2026-04-19T19:00:39+00:00
2026-04-19T19:00:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরিজ জয় হবে নিউজিল্যান্ডের জন্য অনেক বড় অর্জন : স্মিথ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : ২০)
মিরপুরে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ
X

মিরপুরে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ

বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ দারুণ জয়ে শুরু করেছে সফরকারী নিউজিল্যান্ড দল। এখন তাদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। কিউই পেসার নাথান স্মিথ মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় তাদের জন্য হবে বিশাল ব্যাপার।

সাধারণ হিসেবে নিউজিল্যান্ডের সিরিজ জয়কে বড় কিছু মনে না হলেও বাস্তবতা ভিন্ন। আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে তারা দুই নম্বরে থাকলেও এবারের সফরে তারা এসেছে অনেকটা অনভিজ্ঞ দল নিয়ে। মূল স্কোয়াডের ১৬-১৭ জন ক্রিকেটার ছাড়াই এই সফর করছে কিউইরা। তার সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের তীব্র গরম ও কঠিন কন্ডিশন।

বাংলাদেশে শেষবার তারা সিরিজ জিতেছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, তখন আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক ছিল। এর আগে ২০০৮ ও ২০০৪ সালে যথাক্রমে অক্টোবর ও নভেম্বরে সিরিজ জিতেছিল তারা। ফলে এপ্রিলের এই কঠিন গরমে সিরিজ জয় তাদের জন্য আলাদা গুরুত্ব বহন করছে।

পেশাদারিত্বের ঘাটতি নিউজিল্যান্ড দলের খুব একটা থাকে না কখনোই। প্রথম ম্যাচের জয় তাদের আত্মবিশ্বাসকেও করেছে পোক্ত। এখন তাদের দৃষ্টি সিরিজ জয়ে। পেসার ন্যাথান স্মিথ বলছেন, বাংলাদেশকে সিরিজ হারাতে পারলে তাদের জন্য সেটি হবে বড় প্রাপ্তি।

সাধারণ সমীকরণে নিউজিল্যান্ডের সিরিজ জয় বড় কোনো ঘটনা হওয়ার কথা নয়। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ২ নম্বর দল তারা। সবশেষ সিরিজে ভারতে গিয়ে তারা জিতে এসেছে সিরিজ। বাংলাদেশে সিরিজ জয়ও তাদের জন্য নতুন কিছু নয়।

তবে পার্থক্য হলো, এবার শীর্ষ ১৬-১৭ জন ক্রিকেটার ছাড়াই এই সফরে এসেছে তারা। কন্ডিশনও এবার প্রবল বিরুদ্ধ। এ্রপ্রিলের প্রচণ্ড গরমে খেলতে হচ্ছে তাদের। বাংলাদেশে সবশেষ যে ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা, সেটি ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, আবহাওয়া যখন তুলনামূলক আরামদায়ক। এর আগে ২০০৮ সালে জিতেছে অক্টোবরে সিরিজ খেলে, ২০০৪ সালে নভেম্বরে।

কন্ডিশন প্রতিকূল, দল অনভিজ্ঞ। এরপরও সিরিজ জিততে পারাটা কত বড় অর্জন হবে, দ্বিতীয় ম্যাচের আগে তা শোনালেন পেসার স্মিথ।

“এটা হবে বিশাল ব্যাপার হবে। বাংলাদেশ সত্যিই একটি শক্তিশালী দল নামিয়েছে। আপনারা জানেন, নিউ জিল্যান্ডে আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে গর্ববোধ করি এবং এই মুহূর্তে নিউ জিল্যান্ড ক্রিকেটে শক্তির গভীরতা অনেক। তাই পূর্ণ শক্তির দল নিয়ে খেলার সময় যারা থাকে না, তাদের নিয়ে এসে এই কন্ডিশরে সঙ্গে পরিচিত করানো এবং সেই অভিজ্ঞতা অর্জন করে ভালো ফল ও সাফল্য এনে দেওয়াটা দলের গভীরতা বাড়ায় এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক আত্মবিশ্বাস জোগায়।”

“তাই নিউ জিল্যান্ড ক্রিকেটের জন্য আমাদের এখানে আসাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই পরিস্থিতিতে খেলতে চাই, আমরা এমন পরিস্থিতিতে খেলতে চাই যা আমাদের কাছে অপরিচিত এবং এমন পিচে কার্যকর হওয়ার উপায় খুঁজে বের করতে চাই, যেখানে আমরা খুব একটা অভ্যস্ত নই। গত ম্যাচে যেভাবে আমরা বাংলাদেশকে চাপে ফেলেছিলাম, তা সত্যিই খুব সন্তুষ্টির ছিল। সুতরাং আমরা যদি সিরিজটি জিততে পারি, তবে তা আমাদের জন্য বিশাল ব্যাপার হবে।”
প্রথম ম্যাচের জয়ে বড় অবদান ছিল এই স্মিথের। ব্যাট হাতে শেষ দিকে ২১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস তিনি খেলেন। পরে বল হাতে শুরুতেই টানা দুই বলে তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে টালমাটাল করে দেন বাংলাদেশকে। পরে ফিফটি করা তাওহিদ হৃদয়কে ফিরিয়ে শেষ করে দেন ম্যাচ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার তারা নামবেন সিরিজ জয়ের অভিযানে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy