প্রথমবার লিজেন্ডস অব রূপগঞ্জে লিটন-মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ দল

2026-04-19T19:07:21+00:00
2026-04-19T19:07:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথমবার লিজেন্ডস অব রূপগঞ্জে লিটন-মিরাজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ২৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ দল পাননি। তবে আজ দলবদলের দ্বিতীয় দিনে তারা নাম লিখিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের গত আসরেও টি২০ অধিনায়ক লিটনের দল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। পরে তামিম ইকবালের দল গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দেন তিনি। অন্যদিকে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ গত আসরে খেলেছিলেন মোহামেডানে।

লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল নিজের ক্লাবের দলবদলে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুষ্টুমির ছলে লিটনকে নিয়ে বলেন, ‘লিটনের অভিযোগ ছিল আমি নাকি তাকে নেই না, ওর সারাজীবনের অভিযোগ।’

লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়ে লিটনও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘নিশ্চয়ই এটা আমার জন্য ভালো একটা অভিজ্ঞতা। যেহেতু অনেকদিন ধরে একটা জায়গায় খেলছিলাম, লাস্ট ইয়ার গুলশানেও খেলেছি। এবার নতুন একটা টিমে সুযোগ পেলাম। আর আমরা সবাই বাদল ভাইকে আগে থেকেই চিনি। তিনি বরাবরই চেষ্টা করেন ভালো টিম গঠন করার জন্য। আমরাও চেষ্টা করব, যে কয়জনই আছি, যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাই, প্রতিটা ম্যাচে যেন টিমকে যতটা সম্ভব হেল্প করতে পারি।’

রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদলকে ধন্যবাদ জানিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের দুইজনকে দলে নেওয়ার জন্য বাদল ভাইকে ধন্যবাদ জানাই। আমি এবারই প্রথম রূপগঞ্জে খেলছি। আমরা সবাই জানি, ক্লাব ক্রিকেটে বাদল ভাইয়ের অবদান অনেক বড়। আমরা দুইজন এবারই প্রথম সুযোগ পেয়েছি, চেষ্টা থাকবে সর্বোচ্চটা দেওয়ার।’

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মিরাজ পুরো লিগ খেলতে পারবেন না। ফলে লিজেন্ডস অব রূপগঞ্জে তাকে নেতৃত্বে দেখার সম্ভাবনা বেশ ক্ষীণই। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লিটনকে প্রশ্ন করা হয় রূপগঞ্জের অধিনায়ক কে হবেন? এ সময় লিটন রসিকতা করে মিরাজকে দেখিয়ে দেন।

অধিনায়ক হবেন কি না, সেটি এখনো নিশ্চিত না হলেও ওয়ানডে অধিনায়ক মিরাজ জানান, লিজেন্ডস অব রূপগঞ্জের লক্ষ্য শিরোপা জেতা, ‘আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে চ্যাম্পিয়নশিপ জেতার জন্য। কারণ টিমটা অনেক ভালোভাবে গঠন করা হয়েছে। আমরা যদি সবাই একসঙ্গে ভালো বন্ডিং নিয়ে খেলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অবশ্যই থাকবে।’

মিরাজের মতো লিটনও মনে করেন, টিম বন্ডিং থাকলে শিরোপা জেতা সম্ভব, ‘আমরা যদি সবাই একসঙ্গে ভালো বন্ডিং নিয়ে খেলতে পারি, তাহলে অবশ্যই আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের প্রথম অগ্রাধিকার সবসময় ন্যাশনাল ডিউটি। এরপর সুযোগ পেলে যে কয়টা ম্যাচই খেলি না কেন, আমাদের লক্ষ্য থাকবে ক্লাবকে সর্বোচ্চভাবে সাহায্য করা।’

লিটন ও মিরাজের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় কাছাকাছি সময়ে শুরু হয়েছে। জাতীয় দলে তারা অনেকদিন ধরেই একসঙ্গে খেলছেন। ক্লাব ক্রিকেটে এবার তাদের নতুন যাত্রা শুরু হচ্ছে।

আর এই বিষয়ে লিটন বলেন, ‘মিরাজের সঙ্গে এর আগে ক্লাব ক্রিকেটে কখনো খেলা হয়নি। আমরা অবশ্যই জাতীয় দলে একসঙ্গে খেলেছি টেস্ট, ওয়ানডে, টি২০ সব ফরম্যাটেই। কিন্তু ঢাকা লিগে এটা আমার জন্য ফার্স্ট টাইম, তাই খেলার পরেই আসলে ভালোভাবে রিঅ্যাকশনটা দিতে পারব।’






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy