‘শ্রেয়াসকে টি২০ দলে না রাখা ভারতেরই ক্ষতি’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ভারতের টি২০ দলে শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতি নিয়ে আলোচনা নতুন কিছু নয়। চলতি আইপিএলে তার চমৎকার ধারাবাহিকতা সেই আলোচনায়

2026-04-19T20:55:29+00:00
2026-04-19T20:57:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘শ্রেয়াসকে টি২০ দলে না রাখা ভারতেরই ক্ষতি’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:৫৫ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৬ ৮:৫৭ পিএম  (ভিজিট : ১৯)
ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার
X

ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার

ভারতের টি২০ দলে শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতি নিয়ে আলোচনা নতুন কিছু নয়। চলতি আইপিএলে তার চমৎকার ধারাবাহিকতা সেই আলোচনায় যোগ করেছে বাড়তি মাত্রা। দেশটির স্পিন গ্রেট রবিচন্দ্রন অশ্বিন যেমন মনে করছেন, মিডল অর্ডার এই ব্যাটসম্যানকে দলে না রাখা এখন ভারতেরি ক্ষতি।

বিশ ওভারের ক্রিকেটে ভারতের জার্সিতে শ্রেয়াসকে দেখা যায় না প্রায় আড়াই বছর ধরে। ২০২৩ সালের ডিসেম্বরে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সংস্করণে সবশেষ দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। টি২-তে ভারতের হয়ে শ্রেয়াসের পারফরম্যান্স অবশ্য আহামরি কিছু নয়। ৪৭ ইনিংসে আট ফিফটি ও ৩০.৬৬ গড়ে রান করেছেন ১ হাজার ১০৪। স্ট্রাইক রেট ১৩৬.১২।

এমনকি গত দুটি টি২০ বিশ্বকাপের দলে জায়গা হয়নি শ্রেয়াসের। ২০২৪ সালের পর ২০২৬ আসরেও তাকে ছাড়াই ২০ ওভারের বৈশ্বিক আসরের শিরোপা জিতে নেয় ভারত। আর গত বিশ্বকাপের আগে টি২০তে দুর্দান্ত ছন্দে ছিলেন শ্রেয়াস। ২০২৫ আইপিএলে পাঞ্জাব কিংসের ফাইনালে খেলার পথে তার ছিল বড় অবদান। দলটির অধিনায়ক সেবার ১৭ ইনিংসে ৬০৪ রান করেছেন ১৭৫.০৭ স্ট্রাইক রেটে। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন ছয়টি।

যদিও গত আসরে শিরোপা জেতা হয়নি পাঞ্জাবের। তাদের হৃদয় ভেঙে প্রথমবারের মতো আইপিএলের ট্রফি ঘরে তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে এবারও পাঞ্জাবের শুরুটা হয়েছে দুর্দান্ত। এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। আর দলটির এই যাত্রায়ও পথ দেখাচ্ছেন শ্রেয়াস। সবশেষ তিন ম্যাচেই রান তাড়ায় ফিফটি করেছেন তিনি। তাকে তো ‘নতুন চেইস মাস্টার’ উপাধি দিয়েই দিয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর অনুষ্ঠানে শ্রেয়াসকে নিয়ে আলোচনার সময় ভারতীয় দলে তার গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেন অশ্বিন,‘ আমি শুধু একটা কথাই বলতে চাই। এখন যদি সে সর্বোচ্চ সম্মান (জাতীয় দলে জায়গা) না পায়, তবে সেটা আর তার ক্ষতি নয়। আমাদেরই ক্ষতি, কারণ পাঞ্জাব কিংসের হয়ে সে যা করছে সেটা ভারতীয় দলের জার্সিতে দেখতে পাচ্ছি না।’

এরপর দল নির্বাচনের প্রক্রিয়া কেমন হওয়া উচিত, সেটি নিয়েও নিজের ভাবনা তুলে ধরেন অশ্বিন। সঙ্গে শ্রেয়াসকে ভারতের টি২০ দলে রাখার পরামর্শও দেন তিনি,‘ আমি এটাকে (দল নির্বাচন) একটু ভিন্নভাবে দেখি। যখন কাউকে দলে নিতে হবে, নামটি লিখে ফেলুন। কেবল ১৫ জনকে নির্বাচন করতে হবে। সম্ভাব্য সেরা ১৫ জনের নাম লিখে ফেলুন। কে বাদ পড়ল সেটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। ইয়াশাসভি জয়সওয়ালের কথা সব সময় বলি- ছেলেটি ভয়ঙ্কর। তার রান ক্ষুধা অনেক। এটা আসলে নানাভাবে ভারতীয় ক্রিকেটের সমৃদ্ধিকে ফুটিয়ে তোলে।’

“তবে আইয়ার কি ভারতের টি২০ দলের তালিকায় জায়গা পাওয়ার মতো যথেষ্ট যোগ্য? অবশ্যই হ্যাঁ। তাই তালিকায় তার নাম রাখুন এবং কাকে বাদ দিচ্ছেন সেটা না ভেবে বরং স্ট্যান্ডবাই হিসেবে কারা থাকবে তাদের নাম ঠিক করুন।”







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy