তাপপ্রবাহ বেড়ে চলায় ভারতে ৯ জেলায় স্কুল-কলেজ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলায় ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের ৯টি জেলার

2026-04-20T11:47:37+00:00
2026-04-20T11:47:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তাপপ্রবাহ বেড়ে চলায় ভারতে ৯ জেলায় স্কুল-কলেজ বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৪৭ এএম   (ভিজিট : ৯৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলায় ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের ৯টি জেলার জেলা প্রশাসকরা সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান-সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র-বন্ধ ঘোষণা করেছেন। একই সঙ্গে রাজ্য সরকার তাপপ্রবাহ ব্যবস্থাপনার জন্য একটি মানসম্মত কার্যপদ্ধতি (এসওপি) জারি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরছে ।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সাম্বলপুর, সুন্দরগড়, বালাঙ্গির, নুয়াপাড়া ও ঝাড়সুগুড়া জেলায় আগামী ২২ এপ্রিল পর্যন্ত তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি বিবেচনায় এসব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

তীব্র গরমের কারণে বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্বলপুরে ২০ এপ্রিল সোমবার থেকে টানা তিন দিনের জন্য সব স্কুল বন্ধ থাকবে। ঝাড়সুগুড়ায় সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। নবরঙ্গপুর ও নুয়াপাড়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে বালাঙ্গির, বৌধ, সোনেপুর ও কালাহান্ডিতে তিন থেকে চার দিনের বিরতির পর পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ময়ূরভঞ্জ জেলায় ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, জেলা প্রশাসকদের স্থানীয় আবহাওয়ার অবস্থা অনুযায়ী দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের অনুমতির অপেক্ষা ছাড়াই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন, যাতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।

তাপপ্রবাহ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে যান চলাচলেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সড়কের পাশে অস্থায়ী বিশ্রামকেন্দ্র স্থাপন করা হবে, যেখানে নিরাপদ পানীয় জল ও ওআরএস সরবরাহ করা হবে।

এছাড়া জাতীয় মহাসড়কে যাতায়াতকারী মানুষদের জন্য পানি ও ওআরএস সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন সরকারি সংস্থাকে যুক্ত করা হচ্ছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy