মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০০ ঘর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মালয়েশিয়ার সান্দাকানের কামপুং বাহাগিয়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পানির ওপর নির্মিত প্রায় ২০০টি অস্থায়ী বসতঘর পুড়ে ছাই হয়ে

2026-04-20T12:04:51+00:00
2026-04-20T12:04:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০০ ঘর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:০৪ পিএম   (ভিজিট : ৪৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার সান্দাকানের কামপুং বাহাগিয়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পানির ওপর নির্মিত প্রায় ২০০টি অস্থায়ী বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।  শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় শত শত বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সম্পূর্ণভাবে পুড়ে গেছে প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে থাকা বসতিগুলো। 

ফায়ার সার্ভিস ও উদ্ধার বিভাগ জানিয়েছে, রাত ১টা ৩২ মিনিটে জরুরি কল পাওয়ার পর মাত্র ১৬ মিনিটের মধ্যে প্রথম দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

আগুন নিয়ন্ত্রণে সান্দাকান ও কিনাবাতাঙ্গান ফায়ার স্টেশন থেকে ৩৫ জন দমকল কর্মী অংশ নেন। তাদের সঙ্গে সহায়তা করে সাবাহ বিদ্যুৎ সংস্থা এবং মালয়েশিয়ার সিভিল ডিফেন্স বাহিনী।

দমকল বাহিনী জানায়, সরু পথের কারণে ঘটনাস্থলে প্রবেশে সমস্যা হয়। ভাটার সময় খোলা পানির উৎস পাওয়া কঠিন হয়ে পড়ে। প্রবল বাতাস ও ঘনবসতিপূর্ণ ঘরবাড়ির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে ট্যাংকার লরি এবং পাশের একটি কারখানার উচ্চচাপের পানির উৎস ব্যবহার করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং দমকলের কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ক্ষতিগ্রস্তদের জন্য মৌলিক সহায়তা এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা দ্রুত সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দুর্গতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া।

তিনি জানান, ফেডারেল সরকার সাবাহ রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়, খাদ্য সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, শত শত ঘরবাড়ি ধ্বংসের খবর পেয়ে তিনি গভীরভাবে মর্মাহত। 

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা এবং দ্রুত সহায়তা দেওয়া।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy