ইরানের কার্গো আটকেছে যুক্তরাষ্ট্র, চরম প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ওমান উপসাগরের হরমুজ প্রণালির কাছে ইরানের একটি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র।রবিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে ট্রাম্পের

2026-04-20T12:11:31+00:00
2026-04-20T12:11:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইরানের কার্গো আটকেছে যুক্তরাষ্ট্র, চরম প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:১১ পিএম   (ভিজিট : ৩১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


ওমান উপসাগরের হরমুজ প্রণালির কাছে ইরানের একটি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র।

রবিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের একটি পোস্ট শেয়ার করে বিবিসি। সেখানে ট্রাম্প লিখেছেন, তৌসকা নামের জাহাজটিকে থামার নির্দেশ দিলে সেটি তা অমান্য করে। তাই জাহাজটিকে জব্দ করা হয়।

এদিকে, ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, জাহাজটি আটক করে যুদ্ধবিরতিকে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতার ঘটনার জবাব দেবে তারা।

এ ঘোষণার আগে হোয়াইট হাউজ নিশ্চিত করে যে, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানে আয়োজিত দ্বিতীয় দফা আলোচনায় নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তেহরান এখনও দ্বিতীয় দফা আলোচনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি। তবে এ ঘটনার পর ইরান আর আলোচনায় বসতে রাজি হবে কিনা, তা নিয়ে আবারও সংশয় শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy