হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অষ্টগ্রামে

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

স্বাস্থ্য

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অষ্টগ্রামের স্থায়ী

2026-04-20T12:48:37+00:00
2026-04-20T12:48:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অষ্টগ্রামে
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ পিএম   (ভিজিট : ২৭)
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অষ্টগ্রামে
X

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অষ্টগ্রামে

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অষ্টগ্রামের স্থায়ী টিকাদান কেন্দ্রে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিবুল্লাহ সৌরভ এবং উপজেলা অফিসার ইনচার্জ মোহাম্মদ রোকনুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. নাফিস হায়াত, ডা. আমিনুল ইসলাম, ডা. আশিক কিবরিয়া সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্যকর্মীরা।

জানাযায়, এ টিকাদান কার্যক্রম ২০ এপ্রিল ২০২৬ খ্রিঃ থেকে শুরু হয়ে আগামী ১০ মে ২০২৬ খ্রিঃ পর্যন্ত চলবে। অষ্টগ্রাম উপজেলায় মোট ২২,৪২১ জন শিশুকে এ টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উপজেলার ১৯৩টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এ টিকা প্রদান করা হবে। এর মধ্যে ছেলে শিশুদের জন্য ১০,২৪৯টি এবং মেয়ে শিশুদের জন্য ১১,০১৭টি টিকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১,১৫৫ জন শিশুকে এ টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হাম ও রুবেলা প্রতিরোধে এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করবে।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy