কালিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

স্বাস্থ্য

নড়াইলের কালিয়া উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত

2026-04-20T12:51:04+00:00
2026-04-20T12:51:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৫১ পিএম   (ভিজিট : ৩৯)
কালিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
X

কালিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নড়াইলের কালিয়া উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে  আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এ সময় নির্ধারিত বয়সী শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডা. রাফি, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. তাজ মোহাম্মদ মল্লিক,  চিকিৎসকগন, স্বাস্থ্যকর্মীগন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। তাই অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। টিকাদান কার্যক্রম সফল করতে স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন।






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy