মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে পৌঁছাবেন সন্ধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে ফের পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট

2026-04-20T13:01:33+00:00
2026-04-20T13:01:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে পৌঁছাবেন সন্ধ্যায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১:০১ পিএম   (ভিজিট : ৬১)
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
X

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে ফের পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা আজ সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের এক পোস্টে এই তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিবিসি জানায়, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, গতবারের মতো এবারও মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন ট্রাম্পের দুই ‘গুরুত্বপূর্ণ’ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।

তবে দ্বিতীয় দফার আলোচনায় ইরান অংশ নেবে কি-না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকা নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান।

আজ মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনার পর ইসলামাবাদের বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, উপসাগরীয় সংঘাত নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানী প্রধানমন্ত্রী রোববার এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তবে তাদের মধ্যে কোন মাধ্যমে কথা হয়েছে তা জানানো হয়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, উপসাগরীয় সংঘাত নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া সৌদি আরব, কাতার ও তুরস্কের নেতাদের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের বিষয়ে পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা হয়েছে।

শাহবাজ শরিফ বলেন, ঐতিহাসিক আলোচনার জন্য ইসলামাবাদে ইরানের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল পাঠানো এবং তেহরানে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে সাম্প্রতিক আলোচনাসহ তাদের সম্পৃক্ততার আমি প্রশংসা করি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন, পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার সহায়ক হিসেবে তার ভূমিকায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy