পররাষ্ট্র সচিব আসাদ আলমের সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

বুলেটিন ডেস্ক

জাতীয়

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার ও

2026-04-20T14:09:28+00:00
2026-04-20T14:09:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পররাষ্ট্র সচিব আসাদ আলমের সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:০৯ পিএম   (ভিজিট : ৩৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বৈঠক করেছেন।

আজ সোমবার (২০ এপ্রিল) আয়োজিত বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার এবং উভয় দেশের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে অংশীদারিত্বমূলক উদ্যোগে একসঙ্গে কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার ১৮ এপ্রিল তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।

সফরকালে বিশেষ দূত হার্ডার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন, যাতে বাংলাদেশের আগামী প্রজন্মকে সহায়তা করে এমন অংশীদারিত্ব আরও বিস্তৃত করা যায়। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy