প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:১৬ পিএম (ভিজিট : ৪৬)

X
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, বিগত সরকার কোনো ভ্যাকসিন রেখে যায়নি এবং ভ্যাকসিন প্রোগ্রামে হাতেও নেয়নি। যার কারণে ব্যাপকহারে শিশুরা হামে আক্রান্ত হয়েছে। আমরা শিশুদের ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। হাম প্রতিরোধে সারাদেশে নিয়মিতভাবে টিকা কার্যক্রম চলবে।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর বাড্ডায় টিকা ক্যাম্পেইন পরিদর্শনের পর এ কথা বলেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের পরামর্শ নিয়েছি। উপজেলা পর্যায়েও ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। ভ্যাকসিন কার্যক্রমে গুরুতর এলাকায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা ভালোভাবে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করছি। এখন পুরোদমে সারাদেশে শিশুদের হামের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি রাখা হচ্ছে না।
তিনি আরো বলেন, শিশুদের সুরক্ষায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিনের মাধ্যমে সুস্থ থাকবে শিশুরা। সফলভাবে ভ্যাকসিন কার্যক্রম শেষ করতে চাই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে আমরা সারাক্ষণ কাজ করছি। সেইসঙ্গে শিশুরা যাতে ভালো থাকে সেজন্য নিয়মিতভাবে ভ্যাকসিন কার্যক্রম চলবে সারাদেশে।
এসময় উপসি বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও বাংলাদেশের সফররত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডার সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান ও ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স প্রমুখ।