৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহুতল ভবন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।এরপরই উপকূলীয় এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে

2026-04-20T15:41:21+00:00
2026-04-20T15:41:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহুতল ভবন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৪১ পিএম   (ভিজিট : ১৮৬৭)
৩ মিটার (প্রায় ১০ ফুট) উঁচু সুনামির সতর্কতা জারি
X

৩ মিটার (প্রায় ১০ ফুট) উঁচু সুনামির সতর্কতা জারি

জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপরই উপকূলীয় এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এসব এলাকায় ৩ মিটার (প্রায় ১০ ফুট) উঁচু সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের ১০ কিলোমিটার গভীরে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইওয়াত, আওমোরি ও হোক্কাইডো অঞ্চলে সুনামির সবচেয়ে বড় ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি জানান, সরকার ইতোমধ্যে একটি জরুরি টাস্কফোর্স গঠন করেছে। তিনি  ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকের সম্প্রচারে দেখা যায়, সুনামির ঢেউয়ের আশঙ্কায় হোক্কাইডোর হাচিনোহে বন্দর থেকে জাহাজগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এ সময় টিভির পর্দায় 'সুনামি! নিরাপদ আশ্রয়ে সরে যান!'—এমন সতর্কবার্তা দেখানো হয়।

সংবাদ সংস্থা কিয়োদো জানিয়েছে, তীব্র কম্পনের কারণে জাপানের প্রধান দ্বীপ হোনশুর উত্তরের আওমোরি অঞ্চলে বুলেট ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জাপানের নিজস্ব ভূকম্পন তীব্রতা স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 'আপার ৫'। এই মাত্রার কম্পনে কংক্রিটের দুর্বল দেয়াল ধসে পড়ারও শঙ্কা থাকে।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রতি পাঁচ মিনিটে অন্তত একবার ভূকম্পন হয়। বিশ্বে ৬ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই জাপানে ঘটে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy