মানিকছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

স্বাস্থ্য

খাগড়াছড়ির মানিকছড়িতে আজ (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’। যা চলবে আগামি ১০ মে পর্যন্ত। এ

2026-04-20T16:01:53+00:00
2026-04-20T16:01:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মানিকছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:০১ পিএম   (ভিজিট : ৪৩)
মানিকছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
X

মানিকছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

খাগড়াছড়ির মানিকছড়িতে আজ (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’। যা চলবে আগামি ১০ মে পর্যন্ত। এ সময়ে উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ১০ হাজার ৫ শত ৭০ জন শিশুকে এমআর (হাম-রুবেলা) টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়া। উপজেলাব্যাপী এই ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নিছার সভাপতিত্বে ও ডা.রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মো. মীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার হাসানুল কবির, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কামরুল আলম, একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম চৌধুরী, সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা আবদুল মান্নান পাটোয়ারী ও সাংবাদিক মো. রবিউল হোসেন।

সভায় জানানো হয়, দেশে সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো মানিকছড়িতেও এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হচ্ছে।

ক্যাম্পেইনটি দুই ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ৮ দিন ইপিআই আউটরিচ কেন্দ্রগুলোতে এবং পরবর্তী ৩ দিন প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মী, তত্ত্বাবধায়ক এবং স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy