৪ ম্যাচ বাকি রেখেই চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

শিরোপার হাতছানিতে মাঠে নেমে শুরুতে পিছিয়ে পড়ল বায়ার্ন মিউনিখ। তবে সেই ধাক্কা দ্রুতই সামলে নিল তারা। স্টুটগার্টকে বড়

2026-04-20T20:42:49+00:00
2026-04-20T20:42:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪ ম্যাচ বাকি রেখেই চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ৩৪)
বায়ার্ন মিউনিখের জার্সিতে আরেকটি গোল করে হ্যারি কেইনের (বাঁয়ে) উল্লাস।
X

বায়ার্ন মিউনিখের জার্সিতে আরেকটি গোল করে হ্যারি কেইনের (বাঁয়ে) উল্লাস।

শিরোপার হাতছানিতে মাঠে নেমে শুরুতে পিছিয়ে পড়ল বায়ার্ন মিউনিখ। তবে সেই ধাক্কা দ্রুতই সামলে নিল তারা। স্টুটগার্টকে বড় ব্যবধানে হারিয়ে, চার ম্যাচ হাতে রেখে লিগের মুকুট ধরে রাখা নিশ্চিত করল ভেসোঁ কম্পানির দল।

আগের দিন হফেনহাইমের মাঠে বরুশিয়া ডর্টমুন্ড হেরে যাওয়ায় ট্রফি ধরে রাখার দ্বারপ্রান্তে পৌঁছে যায় বায়ার্ন। স্টুটগার্টের বিপক্ষে হার এড়ালেই লক্ষ্য পূরণ হতো তাদের, তবে জয়ের আনন্দেই উৎসবে মাতল দলটি। আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার রাতে বুন্দেসলিগার ম্যাচটি ৪-২ গোলে জিতেছে জার্মানির সফলতম ক্লাবটি। বুন্দেসলিগার রেকর্ড ৩৫তম শিরোপা জিতল বায়ার্ন।

৩০ রাউন্ড শেষে ২৫ জয় ও চার ড্রয়ে চ্যাম্পিয়নদের পয়েন্ট হলো ৭৯। ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে ২১তম মিনিটে ক্রিসের গোলে আচমকাই পিছিয়ে পড়ে বায়ার্ন। তবে কিছুক্ষণ পর, ছয় মিনিটের মধ্যে তিনটি গোল করে জয়ের পথে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৩১তম মিনিটে কাছ থেকে সমতা টানেন রাফায়েল গেররেইরো। দুই মিনিট পরই ডি-বক্সে ডান পায়ের শটে বায়ার্নকে এগিয়ে নেন নিকোলাস জ্যাকসন। আর ৩৭তম মিনিটে আলফুঁস ডেভিসের গোলে ব্যবধান আরও বাড়ে।

বিরতির পর জামাল মুসিয়ালাকে আর নামাননি বায়ার্ন কোচ, বদলি নামেন হ্যারি কেইন। মাঠে নামার সপ্তম মিনিটেই গোল উৎসবে যোগ দেন এই ইংলিশ তারকা। কাছ থেকে গোলটি করেন তিনি। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩২ গোল করলেন কেইন। বুন্ডেসলিগার এক মৌসুমে রবের্ত লেভানদোভস্কির সর্বোচ্চ গোলের (৪১) রেকর্ড ছুঁতে বাকি চার ম্যাচে ৯টি করতে হবে কেইনকে।

অবশ্য আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আছেন কেইন। তালিকার দুইয়ে থাকা স্টুটগার্টের ডেনিস উন্দাভের গোল কেবল ১৮টি। আর তাই শেষ পর্যন্ত এবারও আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি পেলে, বুন্ডেসলিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এই প্রতিযোগিতায় নিজের প্রথম তিন মৌসুমেই এই পুরস্কার জয়ের কীর্তি গড়বেন কেইন। পুরো মৌসুমজুড়ে দারুণ ধারাবাহিকতায় এগিয়ে চলা বায়ার্নের সামনে আছে ট্রেবল জয়ের হাতছানি।

আগামী বুধবার জার্মান কাপের সেমি-ফাইনালে বায়ার লেভারকুজেনের মুখোমুখি হবে বায়ার্ন। আর ২৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে কম্পানির দল।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy