ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদের ষষ্ঠ তলার ছাদ থেকে পড়ে জিহাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২০ এপ্রিল)

2026-04-20T20:48:56+00:00
2026-04-20T20:48:56+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ১৪৭)
মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
X

মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদের ষষ্ঠ তলার ছাদ থেকে পড়ে জিহাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ফতুল্লার পিলকুনি এলাকার হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদ-এ এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া ও ইজিবাইক চালক জাহিদ মিয়ার ছেলে।

মসজিদের কেয়ারটেকার বনিআমিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি একাই লিফটের খোলা দরজা দিয়ে ষষ্ঠ তলায় উঠে যায় এবং সেখান থেকে ছাদে গিয়ে নিচে পড়ে যায়। 

তিনি জানান, ঘটনার সময় তিনি অজু করতে গিয়েছিলেন। মসজিদটির নিচতলায় নামাজের ব্যবস্থা রয়েছে, দ্বিতীয় ও তৃতীয় তলায় মাদ্রাসা এবং উপরের তলা গুলোতে হলরুম রয়েছে।

শিশুটির বাবা জাহিদ মিয়া বলেন, “আমার দুই সন্তান, জিহাদ বড় ছিল। বাড়ির পাশে মসজিদ হওয়ায় সে প্রায়ই সেখানে খেলতে যেত। 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটি একাই ছাদে উঠে পড়ে গিয়ে মারা গেছে। পরিবার কোনো অভিযোগ না করায় এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নেওয়ায় মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়নি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy