সুযোগ কাজে লাগাতে পারলেন না সৌম্য সরকার

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের একাদশে ছিলেন না সৌম্য সরকার। দ্বিতীয় ম্যাচে আফিফ হোসেনের পরিবর্তে মাঠে নামার সুযোগ

2026-04-20T20:58:55+00:00
2026-04-20T20:58:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুযোগ কাজে লাগাতে পারলেন না সৌম্য সরকার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ১৮)
সৌম্য সরকার
X

সৌম্য সরকার

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের একাদশে ছিলেন না সৌম্য সরকার। দ্বিতীয় ম্যাচে আফিফ হোসেনের পরিবর্তে মাঠে নামার সুযোগ পান এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে পারলেন না সৌম্য। মাত্র ১১ বল খেলেই সাজঘরের পথ ধরেছেন তিনি।

১৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই চার হাঁকান বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। একই ওভারে আরও একটি চার মারেন তিনি। কিন্তু ৬ বলের বেশি খেলতে পারেননি এই ডানহাতি ব্যাটার। প্রথম ওভারের ষষ্ঠ বলেই সাজঘরের পথ ধরেন তিনি। আউট হওয়ার আগে করেন ৮ রান।

এরপর ক্রিজে আসেন সৌম্য সরকার। নিজের খেলা প্রথম বলেই দুই রান নেন সৌম্য। এরপর দেখে-শুনে খেলার ইঙ্গিত দিচ্ছিলো সৌম্যর ব্যাট। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই হাঁকান এক দুর্দান্ত ছক্কা। একই ওভারের শেষ বলে ফক্সক্রফটের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন সৌম্য। তার ব্যাট থেকে আসে ১১ বলে ৮ রান।

আগের ইনিংসে ৪ ওভার বলও করেছিলেন সৌম্য সরকার। একটু খরুচে বোলিং করলেও গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নেন তিনি। ৪ ওভারে একটি উইকেট নিতে সৌম্য খরচ করেছেন ২৭ রান।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy