রাজশাহীর অভিষেক ম্যাচে জয়ে শুরু নিগারদের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

শ্রীলংকা-বাংলাদেশ নারী দলের ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের। ঐতিহাসিক দিনটি জয়ে রাঙিয়েছে বাংলাদেশ।

2026-04-20T21:03:27+00:00
2026-04-20T21:03:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহীর অভিষেক ম্যাচে জয়ে শুরু নিগারদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ৩৫)
নারী দলের উল্লাসের একটি দৃশ্য।
X

নারী দলের উল্লাসের একটি দৃশ্য।

শ্রীলংকা-বাংলাদেশ নারী দলের ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের। ঐতিহাসিক দিনটি জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। সোমবার শ্রীলংকাকে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

ম্যাচটা কঠিন করে জিতেছে বাংলাদেশ। ২০৬ রানের লক্ষ্যে ৩৪ রানের মধ্যে হারিয়ে বসে ৩ উইকেট। তার পর ধাক্কা সামাল দেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। ৭৮ রানের জুটি গড়েন তারা। মোস্তারি ৪১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে শারমিনের সঙ্গে জুটি গড়েন স্বর্ণা আক্তার। সেখানেও তারা যোগ করেন ৭৮ রান। 

শারমিন ৮৬ রানে ফিরলে ভাঙে জুটি। তার ১২৭ বলের ইনিংসে ছিল ১৩টি চার। তার পরই নাটকীয়ভাবে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় শ্রীলঙ্কা। ১৯৯ রান থেকে ১ রান যোগ করতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ! ২০০ রানে সপ্তম উইকেট পড়লেও পরে অবশ্য আর কোনও বিপদ হতে দেয়নি তারা। ৯ বল হাতে রেখে ৩ উইকেটের জয় নিশ্চিত করেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।

লংকান দল প্রথমে টস জিতে ব্যাট করেছে। ৯ উইকেটে তারা সংগ্রহ করে ২০৫ রান। যার পেছনে ভূমিকা রাখে হানসিমা করুনারত্নে ও ইমেশা দুলানির ফিফটি। হানসিমা করেন সর্বোচ্চ ৫৪, ইমেশা করেন ৫২। এছাড়া কাভিশা দিলহারি, হাসিনি পেরেরা উল্লেখযোগ্য ৩০ ও ২৭ রান করেন। 
বাংলাদেশের হয়ে ৩৬ রানে ৩টি উইকেট নেন রিতু মনি। ৩৮ রানে দুটি নেন নাহিদা আক্তার। একটি  করে নেন মারুফা আক্তার, রাবেয়া খাতুন ও সোবহানা মোস্তারি। 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy