জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আগামী জুন মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনটি জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও জাতীয়

2026-04-20T21:13:26+00:00
2026-04-20T21:13:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:১৩ পিএম   (ভিজিট : ১৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

আগামী জুন মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনটি জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীণ বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেদিনই জানিয়ে দেওয়া হয় আগামী তিন মাসের মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করা হবে।

এ ব্যাপারে আজ সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রেসবক্সে সাংবাদিকদের জানিয়েছেন, জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন।

আগামী ৭ জুলাই পূর্ণ হবে অ্যাডহক কমিটির তিন মাস মেয়াদ, এর আগেই নির্বাচন দিতে চান তামিম। গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল। তখন তামিমের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদে মনোনয়ন তুললেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নির্বাচিত হন ২৫ পরিচালক।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy