শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

শেরপুর প্রতিনিধি

স্বাস্থ্য

শেরপুরের পাঁচ উপজেলার ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশু হাম-রুবেলার টিকা পাচ্ছেন। আগামী ১০ মে পর্যন্ত চলবে

2026-04-21T12:44:09+00:00
2026-04-21T12:44:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:৪৪ পিএম   (ভিজিট : ৪৩)
শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
X

শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

শেরপুরের পাঁচ উপজেলার ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশু হাম-রুবেলার টিকা পাচ্ছেন। আগামী ১০ মে পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। 

সোমবার (২০ এপ্রিল) সকালে শহরের সজবরখিলাস্থ সুরেন্দ্র মোহন মডেল স্কুলে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা।

সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ওইসময় সিভিল সার্জন বলেন, জেলায় ১ লাখ ৪২ হাজার ৮১১ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ১৮ হাজার ৬২১ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলার ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১৩৩৫টি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হয়।






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy